বিবিধ

একসঙ্গে ম’রা’র সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ, পালালেন প্রেমিকা

একসঙ্গে ম'রা'র সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ, পালালেন প্রেমিকা

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে নিউ যমুনা ব্রিজে একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা নিয়ে গিয়েছিলেন এক প্রেমিক-প্রেমিকা। বৃহস্পতিবার পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা নামের যুবক যমুনা নদীতে ঝাঁপ দেন। তবে তাঁর সঙ্গে থাকা তরুণী নদীতে না ঝাঁপিয়ে পুরো ঘটনা দেখে শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে চলে যান। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনার কারণ তদন্ত করছে এবং তরুণীকে শনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply

Back to top button