অপরাধ

রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ ও ১ বোতল উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ ও ১ বোতল উইনসিরেক্সসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রূপগঞ্জ থানায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩৫ বোতল স্কাফ, ১ বোতল উইনসিরেক্স, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা এবং একটি মোটরসাইকেলসহ মো. পনির হোসেন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

​গত ৩০ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক ৫টার দিকে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকায় ফোরস্টার ডক সংলগ্ন পাকা রাস্তায় এ অভিযান পরিচালিত হয়।

​নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ থানার এসআই (নিঃ) মো. আলিমুজ্জামান।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূর্বগ্রাম এলাকায় চেকপোস্ট ও তল্লাশি চলাকালে মো. পনির হোসেনকে আটক করা হয়। পরে তার সাথে থাকা একটি কালো স্কুলব্যাগ তল্লাশি করে ৩৫ বোতল স্কাফ ও ১ বোতল উইনসিরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

​গ্রেফতারকৃত পনির হোসেন খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে রূপগঞ্জ থানার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Back to top button