অপরাধ

ফতুল্লায় মাদকবিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে যুবককে কারাদণ্ড

ফতুল্লায় মাদকবিরোধী অভিযান: ভ্রাম্যমাণ আদালতে যুবককে কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মো. নাজমুল (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৬ জুলাই) ফতুল্লা মডেল থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। দণ্ডিত নাজমুল নেত্রকোনা জেলার আটপাড়া থানার বাওশি গ্রামের বাবুল মিয়ার ছেলে। তিনি বর্তমানে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় বসবাস করছিলেন।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় গাঁজাসহ নাজমুলকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফতুল্লা উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। তিনি মাদক সেবন ও রাখার দায়ে অভিযুক্ত নাজমুলকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানার আদেশ দেন।

​অভিযান পরিচালনাকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. শামীম হোসাইনসহ ফতুল্লা মডেল থানা পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।

​এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button