ফতুল্লায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফতুল্লায় ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ মো. রিপন কাজী (৫৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেলে ফতুল্লা থানাধীন দাপা ইদ্রাকপুর এলাকার রিপন কাজীর বাড়ির সামনের বালুর মাঠে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাহবুব আলমের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ফতুল্লা মডেল থানার এএসআই (নিঃ) আব্দুল হামিদ খাঁনের নেতৃত্বে গঠিত চৌকস আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে দাপা ইদ্রাকপুর সাকিনস্থ এলাকায় অভিযান চালিয়ে মো. রিপন কাজীকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ও ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত রিপন কাজী ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার মৃত মতলব কাজী ও মৃত সুফিয়া বেগমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও পুলিশ পিসিপিআর (Previous Conviction and Police Record) যাচাই করে তার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

