হাজীগঞ্জ কেল্লায় র্যাবের অভিযানে ৮ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার
হাজীগঞ্জ কেল্লায় র্যাবের অভিযানে ৮ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জ সদর থানার হাজীগঞ্জ কেল্লা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১।
৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ রাত সাড়ে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১ এর একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, ওইদিন রাতে গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সদর থানাধীন খানপুর হাজীগঞ্জ কেল্লা এলাকায় একটি বিশেষ অভিযান চালায় র্যাবের দলটি। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ছিনতাই ও মাদকের স্পটে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে কেল্লার মূল গেটের ৫০ মিটার পূর্বে বাউন্ডারি দেয়ালসংলগ্ন ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ৮ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্রে জানা যায়, সন্ত্রাস, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর অপরাধীদের গ্রেফতারে প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাবের এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত কার্তুজগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

