অপরাধ

নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের বন্দর থানায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসাঃ লাকী (৩০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে বন্দর থানাধীন মদনপুর ইউনিয়নের চাঁনপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

​বন্দর থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান মহোদয়ের দিক-নির্দেশনা এবং বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ জামাল উদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। এসআই (নিঃ) সাইউল ইসলামের নেতৃত্বে বন্দর থানার একটি চৌকস আভিযানিক দল ৭ সেপ্টেম্বর রাত আনুমানিক ২২:৩০ ঘটিকার সময় চাঁনপুর সাকিনস্থ এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

​অভিযানকালে মাদক ব্যবসায়ী মোসাঃ লাকীর বসতবাড়ির শয়নকক্ষ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মোসাঃ লাকী (৩০)-কে গ্রেফতার করা হয়। তিনি বন্দর থানার চাঁনপুর এলাকার মৃত আবুল কালামের মেয়ে এবং সফিউল্লাহর স্ত্রী।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি ও অন্যান্য অপরাধ দমনে বন্দর থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Back to top button