অপরাধ

নারায়ণগঞ্জে ধারালো অস্ত্র সহ ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জে ধারালো অস্ত্র সহ ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬টি দেশীয় ধারালো অস্ত্রসহ মোঃ রাশেদ (৩০) নামের এক কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মোঃ রাশেদ দেওভোগ নুর মসজিদ এলাকার মৃত কুদ্দুসের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) কাজী ফেরদাউসের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দেওভোগ নুর মসজিদ সংলগ্ন এলাকায় জামাল মিয়ার বাড়ির দ্বিতীয় তলার পশ্চিম পাশের একটি কক্ষে অভিযান চালায়।

​অভিযানকালে ছিনতাইকারী রাশেদের দখল থেকে বিভিন্ন আকৃতির মোট ১৬টি দেশীয় অস্ত্র—যার মধ্যে ছুরি ও চাপাতি রয়েছে—উদ্ধার করা হয়। আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে জব্দ তালিকা মূলে অস্ত্রগুলো জব্দ করেছে পুলিশ।

​পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃত রাশেদের বিরুদ্ধে একাধিক ছিনতাই মামলা থাকার তথ্য পাওয়া গেছে। তার পিসিপিআর (Police Clearance and Criminal Record) যাচাই করে এর সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

​ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Back to top button