সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিক-নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

​১৩ জুলাই, ২০২৬ খ্রিঃ রাতে পৃথক দুটি অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ)/ মোঃ মাসুম বিল্লাহর নেতৃত্বে একটি দল রাত সোয়া নয়টার দিকে পশ্চিম এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ সেলিম (৪৫) নামে একজনকে গ্রেফতার করে। সেলিমের পিতার নাম মৃত ইসমাইল এবং মাতার নাম শাহবানু। সে পশ্চিম এনায়েতনগর এলাকার বাসিন্দা।

​অন্যদিকে, একই দিন রাত সাড়ে দশটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ)/ আব্দুল্লাহ আল মামুন ও সঙ্গীয় ফোর্স ৩নং ওয়ার্ডের বাগমারা এলাকায় অভিযান চালায়। এ সময় ৬৬ পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোছাঃ সাথী আক্তার (৩৫) ও মোছাঃ রিতা আক্তার (৩৫)। এদের মধ্যে রিতা আক্তারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বের আরও ৬টি মাদক মামলা রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

​এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

​তিনি আরও বলেন, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button