আইন-আদালত

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার ‎

ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলার আসামি ইমরান গ্রেপ্তার ‎

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সংঘটিত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইমরান মুন্সিকে (৩৩) গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

​রোববার ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইমরান মুন্সি ফতুল্লা থানার রঘুনাথপুর ভুঁইগড় এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ফতুল্লা থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২, ৩৪ ও ১০৯ ধারায় সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান চালিয়ে তাকে আটক করেন।

​ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হত্যা মামলার তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Back to top button