সারাদেশ

গাজীপুরে মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত

গাজীপুরে মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠিত

 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন” এর গাজীপুর সিটি কর্পোরেশন কমিটির আলোচনা সভা ও পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলজার হোসেন,

কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট লাকি আক্তার,

কেন্দ্রীয় কমিটির পরিচালক (তদন্ত)সাইদুর রহমান সাঈদ,

কেন্দ্রীয় কমিটির পরিচালক (জনসংযোগ)মো. শফিকুল ইসলাম,কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ,

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দেলোয়ার হোসেন পাঠান,

কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সায়েম,

 

এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি নাসিমা আক্তার এবং সাংগঠনিক সম্পাদক রকিব ফকির।

 

গাজীপুর সিটি কর্পোরেশন কমিটির নবগঠিত

সভাপতি মো. আসাদ খান, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোমিন হোসাইন, সহ-সভাপতি মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ বোরহান উদ্দিন ও মোহাম্মদ আনোয়ার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হালিম, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ও মোহাম্মদ আল আমিন মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন জয়, মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার, প্রচার সম্পাদক মোহাম্মদ উজ্জল মিয়া, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ রাজীব সরদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইয়াজউদ্দিন ফকির অন্তর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, নির্বাহী সদস্য মোছা. মনোয়ারা ও মোহাম্মদ হোসেন আলীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে কেন্দ্রীয় কমিটির সভাপতির হাতে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র তুলে দেওয়া হয়।

 

সভায় বক্তব্য দিতে গিয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মফিজুর রহমান সোহেল বলেন, “মাদককে না বলুন। মাদক ব্যবসায়ী অথবা মাদক সেবনকারীর সাথে আমাদের সংগঠনের কোনো আপস নেই। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা সকলে প্রশাসনের সহযোগিতায় সমাজকে মাদকমুক্ত করতে চাই।

 

তিনি আরও বলেন, অপরাধী যত বড় শক্তিশালীই হোক, অপরাধীর বিরুদ্ধে আমরা সবসময় অবস্থান নেব। আপনারা আইন হাতে তুলে নেবেন না। সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে সমাজকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার নিয়ে কাজ করতে হবে।

 

অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার রক্ষা, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।

Leave a Reply

Back to top button