সিদ্ধিরগঞ্জে ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মামুন মাহমুদ

মিজমিজি দক্ষিণ পাড়া কিশোর সংঘ আয়োজিত ডিগবার নাইট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ৩১ অক্টোবর মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায় এ টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
মিজমিজি দক্ষিণ পাড়া কিশোর সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুণ্ডল, যুগ্ম সম্পাদক তো মামুন, রবিউল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন, ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ, রাকিবুল ইসলাম, ওয়ার্ড বিএনপি সদস্য রুবেল হোসেন প্রমুখ।

