অপরাধআইন-আদালত

নারায়ণগঞ্জের সাত থানায় বিশেষ পুলিশি অভিযান: মাদকসহ গ্রেফতার ৭১

নারায়ণগঞ্জের সাত থানায় বিশেষ পুলিশি অভিযান: মাদকসহ গ্রেফতার ৭১

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ মোট ৭১ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (০৮ সেপ্টেম্বর ২০২৬) জেলা পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সার্বিক তত্ত্বাবধানে এই সাড়াশি অভিযান পরিচালিত হয়।

​জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক নিমূল ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সাতটি থানায় একযোগে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের হাতেনাতে আটক করা হয়।

​সদর মডেল থানা: মাদকবিরোধী অভিযানে মোট ৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

​ফতুল্লা মডেল থানা: বিভিন্ন স্থান থেকে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়।

​বন্দর থানা: এ থানায় বিশেষ অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মোট ১২ জনকে আটক করা হয়। এর মধ্যে ৯ জন মাদকসেবী ও ১ জন মাদক ব্যবসায়ী রয়েছেন।

​সিদ্ধিরগঞ্জ থানা: বিশেষ অভিযানে মোট ১১ জন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ।

​সোনারগাঁও থানা: অভিযান পরিচালনা করে ৭ জন মাদকসেবী ও ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

​আড়াইহাজার থানা: মাদকবিরোধী অভিযানে মোট ৬ জন মাদকসেবীকে আটক করা হয়।

​রূপগঞ্জ থানা: বিশেষ অভিযানে ৭ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে নারায়ণগঞ্জ জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button