ময়লার ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে সেন্টু চেয়ারম্যানের শোক
ময়লার ট্রাকের চাপায় ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে সেন্টু চেয়ারম্যানের শোক

ময়লার ট্রাকের চাপায় নিহত ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানি এবং কুতুবপুর ৯নং ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মোঃ মাসুমের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মনিরুল আলম সেন্টু।
বুধবার (১০ জুন) সকালে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মনিরুল আলম সেন্টু এক প্রেস বিজ্ঞপ্তিতে এই শোক প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এই দুই তরুণ রাজনৈতিক কর্মীর মৃত্যুতে দল ও এলাকার জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে। তাদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
উল্লেখ্য, ৯ জুন বিকালে দলীয় একটি কর্মসূচি করতে যাওয়ার সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার গাড়ি ট্রাকের চাপায়া নিহত হোন। পরবর্তীতে রাত ১টার দিকে মাসদাইর কবরস্থানে জানাজা নামাজ শেষে দাফন সম্পন্ন করা হয়।

