আইন-আদালতরাজনীতি

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কু’পি’য়ে হ’ত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় জহির ফকির নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হ’ত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

 

নি’হ’ত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি। তিনি দীর্ঘ ১৫ থেকে ১৬ বছর ধরে সোনারগাঁয়ের চরহোগলা এলাকায় একটি ওষুধের দোকান পরিচালনা করতেন। পরিবার নিয়ে বসবাস করতেন মুন্সীগঞ্জ সদর উপজেলায়।

 

পুলিশ জানায়, বুধবার রাতে ফার্মেসির কাজ শেষে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্ত তাকে কু’পি’য়ে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃ’ত ঘোষণা করেন।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান, হ’ত্যা’কাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। পূর্ববিরোধ নাকি ছিনতাইকারী চক্র এ ঘটনায় জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। হ’ত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।

Leave a Reply

Back to top button