এড.আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমি আল্লাহ্ ছাড়া কাউকে ভয় পাই না
এড.আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমি আল্লাহ্ ছাড়া কাউকে ভয় পাই না

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এড.আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমি আল্লাহ্ ছাড়া কাউকে ভয় পাই না। কে কত বড় মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, সন্ত্রাসী সেটা আমি দেখতে চাই না। নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানকে ভয় পাই নাই, আর ইসকে সিসকে মাদক ব্যবসায়ী কোন সন্ত্রাসীকেও ভয় পাই না। আজ থেকে এই জিমখানায় কোন মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। যে ঘরগুলো থেকে মাদক ব্যবসা পরিচালনা করা হয়, সে ঘরগুলো আজ থেকে বন্ধ করে দেওয়া হবে। গতকাল মঙ্গলবার (১২ মে) বিকালে জিমখানায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে এলাকাবাসীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আজ থেকে এই জিমখানাকে মাদক মুক্ত পবিত্র ঘোষণা করলাম। এখানে কোন মাদক ব্যবসা চলবে না। যারা এই ব্যবসার সাথে জড়িত তাদের লিস ওসি সাহেবকে দেবেন, আমাকে দেবেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
ফারুক আহামেদ এর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মো: সাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, শওকত আলী লিটন, কাজী নাঈম, আল আরিফ, মাহবুবুর রহমান, মুরাদ সহ প্রমুখ।

