বিবিধ

রেড ক্রিসেন্ট নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ, জমার শেষ দিন রোববার

রেড ক্রিসেন্ট নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ, জমার শেষ দিন রোববার

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিভিন্ন পদে মোট ২৪টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও সদস্য—এই তিন পদের বিপরীতে মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেন প্রার্থীরা।

​আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এ নির্বাচনে একজন ভাইস চেয়ারম্যান, একজন সেক্রেটারি এবং পাঁচজন সদস্য নির্বাচিত হবেন। ৩ পদের বিপরীতে মোট ২৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও কয়েকজন প্রার্থী একাধিক পদের জন্য ফরম নিয়েছেন। এর মধ্যে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন, সেক্রেটারি পদে ৫ জন এবং সদস্য পদে ১৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

​তফসিল অনুযায়ী, আগামীকাল রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টার মধ্যে ইউনিট কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মাহমুদা মুন্সির কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

​উল্লেখ্য, গত ১৮ অক্টোবর গঠিত পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক মো. মামুন মাহমুদ। গত ১৬ আগস্ট গঠিত তিন মাসের সাময়িক অ্যাডহক কমিটি এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত নিয়মিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

Leave a Reply

Back to top button