চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের বুবলি যুব কল্যান সংস্থা
চট্টগ্রামের বন্যার্তদের পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জের বুবলি যুব কল্যান সংস্থা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন নারায়ণগঞ্জের বুবলি যুব কল্যান সংস্থা। সংস্থার পক্ষ থেকে গতকাল ত্রাণ সহায়তা হিসেবে অনুদান প্রদান করেছেন সংস্থার চেয়ারম্যান বুবলি আক্তার।
অনুদান দেওয়ার সময় বুবলি আক্তার বলেন, বন্যায় মানুষ আজ চরম দুর্ভোগে। এই কঠিন সময়ে আমরা সবাই মিলে পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে। যতটুকু সম্ভব অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি।
স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই অনুদান চট্টগ্রামের বন্যা কবলিত এলাকায় পৌঁছে দেওয়া হবে। ত্রাণের মধ্যে ছিল জরুরি খাদ্যসামগ্রী শুকনো খাবার ও বিশুদ্ধ পানি।
বুবলি আক্তারের এই মানবিক উদ্যোগের জন্য এলাকার অনেকে ধন্যবাদ জানিয়েছেন। সবাই দোয়া করছেন, আল্লাহ তায়ালা যেন তার এই দান কবুল করেন এবং তিনি যেন সবসময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন। আল্লাহ তায়ালা তাকে সেই তৌফিক দান করুন।
বন্যার্তদের সহায়তায় সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

