বিবিধ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’

জুলাই চেতনা, মানবিক বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে কিট বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা’। আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকালে নগরীর খানপুর ৫০০ শয্যা হাসপাতালের প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।

 

সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির আয়োজনে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু পরীক্ষার কিট হাসপাতাল কর্তৃপক্ষ নিকট হস্তান্তর করা হয়।

 

কর্মসূচি চলাকালীন সংগঠনের সদস্যরা হাসপাতালের বহির্বিভাগে আসা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা করেন। এসময় তারা বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমানো পানি অপসারণ এবং ঘুমানোর সময় মশারি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

 

আয়োজকরা জানান, ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনাকে বুকে ধারণ করে একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তাদের এই পথচলা। ‘জুলাই আমাদের অহংকার’—এই মূলমন্ত্রকে পাথেয় করে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে ‘আমরা জুলাই যোদ্ধা’। ডেঙ্গুর প্রকোপ থেকে সাধারণ মানুষকে নিরাপদ রাখতেই এই সচেতনতা ও কিট বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

 

সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ বলেন, “আমরা বিশ্বাস করি, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান হাতিয়ার। নিজেকে এবং পরিবারকে নিরাপদ রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। জুলাইয়ের লড়াই আমাদের অন্যায়ের বিরুদ্ধে শিখিয়েছে, আর এখনকার লড়াই আমাদের সুন্দর ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার।”

 

কর্মসূচিতে ‘আমরা জুলাই যোদ্ধা’ সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ডেঙ্গু প্রতিরোধে এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ।

Leave a Reply

Back to top button