রাজনীতি

এমপি মান্নানের পুত্র সজিবের আটক’কে ঘিরে এমপি আলামিনের ফেসবুক পোস্ট ভাইরাল

এমপি মান্নানের পুত্র সজিবের আটক'কে ঘিরে এমপি আলামিনের ফেসবুক পোস্ট ভাইরাল

এমপি আলামিনের ফেসবুক পোস্টের মূল বক্তব্য:

 

​এমপি আলামিন তার পোস্টে লিখেছেন—

​”এই এরেস্ট যদি চাঁদাবাজি এবং সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের অংশ হিসেবে হয়ে থাকে তাহলে সাধুবাদ জানাই। চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে যেকোনো একশনে আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে।”

​তবে তিনি কেবল নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে একশন নেওয়ার মধ্যে সীমাবদ্ধ না থেকে, নারায়ণগঞ্জের অন্যান্য অপরাধ চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন—

​”তবে শুধু একজনের বিরুদ্ধে নয়। নারায়ণগঞ্জের আরো আরো চিহ্নিত সন্ত্রাসী, গার্মেন্টস পুড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ব্যাবসায়ীদের জিম্মি করা ফতুল্লার চিহ্নিত চাঁদাবাজ, হত্যা মামলার আসামী নিষিদ্ধ লীগের চেয়ারম্যান, ঝুট ব্যাবসা দখলের নামে মাদ্রাসার নিরীহ ১০ বছরের বাচ্চাকে গুলিবিদ্ধ করা সন্ত্রাসী, মাদকের স্পটের শেল্টারদাতাদের ব্যাপারেও একশন নিতে হবে।”

​সবশেষে তিনি প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেন, বাছাইকৃতভাবে ব্যবস্থা নেওয়া হলে তা রাজনৈতিক কোন্দল হিসেবে পরিগণিত হতে পারে। তিনি যোগ করেন—

​”অন্যদের ব্যাপারে একশন না নিয়ে দুয়েকজনের ব্যাপারে এরকম তড়িৎ সিদ্ধান্ত নিলে মনে হবে দলীয় অন্তর্কোন্দল। তবে, আমরা এই ঘটনাকে অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবেই দেখতে চাই। এবং সব অন্যায়ের বিরুদ্ধে একশনের পক্ষেই আছি..”

Back to top button