অপরাধ

সোনারগাঁয়ে দুই হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

সোনারগাঁয়ে দুই হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুলু বেগম (৬০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ।

​৩১ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে দুপুরে উপজেলার পিরোজপুর সাকিনস্থ বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মো. সফিউদ্দিনের নেতৃত্বে সোনারগাঁও থানার একটি চৌকস আভিযানিক দল নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে অবস্থান নেয় এবং মাদক কারবারি দুলু বেগমকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত দুলু বেগম কুমিল্লার কোতয়ালী থানার গোলবাড় এলাকার মৃত আলী নেওয়াজের স্ত্রী। পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

​এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধি ও অন্যান্য অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

Leave a Reply

Back to top button