ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
ফতুল্লায় ১৫১০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। ২১ জুলাই ২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ৬:৪৫ ঘটিকায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকা থেকে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানি দল সূত্রে জানা যায়, ফতুল্লা মডেল থানার এসআই (নিঃ)/নন্দন চন্দ্র সরকার, এসআই (নিঃ)/শামীম হোসাইন, এসআই (নিঃ)/রফিক পিপিএম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা থানাধীন মাসদাইর বাড়ৈভোগ খানকার মোড় এলাকার জনৈক আসামির বসতবাড়ির নিচতলার একটি রুমে অভিযান চালান। এ সময় তল্লাশি চালিয়ে ১৫১০ (একহাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
১. মোঃ মাসুদ ওরফে হোটেল মাসুদ (৪০), পিতা- মৃত মুসলিম মিয়া, মাতা- মৃত নুরজাহান বেগম, সাং- পশ্চিম মাসদাইর, বারৈইভোগ (খানকার মোড়), থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
২. মোঃ রাকিবুল ইসলাম অপু (২৫), পিতা- মোঃ মামুন হোসেন, মাতা- রাবেয়া বেগম, সাং- শিবু মার্কেট ব্যাংক এর মোড় সোনা মিয়ার বাড়ী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলার তথ্য (PCPR) পাওয়া গেছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মাদক ও যেকোনো ধরনের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশ তথা নারায়ণগঞ্জ জেলা পুলিশের এই জোরালো অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

