নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদক, ডাকাত ও নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ৮৩
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ পরিচালনায় জেলার ৭টি থানা এলাকায় ২৪ ঘণ্টার এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর, ২০২৬) পরিচালিত এই অভিযানে মাদক ব্যবসায়ী, ডাকাত, নিষিদ্ধ সংগঠনের সদস্য ও পরোয়ানাভুক্ত আসামিসহ সর্বমোট ৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা, ১০ কেজি ২১০ গ্রাম গাঁজা এবং ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৬ জন মাদক ব্যবসায়ী, ৪৬ জন মাদকসেবী, ১৪ জন পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) আসামি, ৪ জন ডাকাত, ১ জন চোর, নিয়মিত মামলার ৫ জন আসামি, অন্যান্য ধারায় ৩ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ জন সদস্য রয়েছেন।
নারায়ণগঞ্জ সদর থানা: ২১০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী ও ৮ জন মাদকসেবীসহ মোট ১০ জন।
ফতুল্লা মডেল থানা: ১৫ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন ও ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ৩ জন মাদকসেবী, ৩ জন পরোয়ানাভুক্ত আসামি, ৩ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ১৩ জন।
সিদ্ধিরগঞ্জ থানা: ১২ জন মাদকসেবী, ১ জন পরোয়ানাভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ১৪ জন।
বন্দর থানা: ৩ জন ডাকাত, ৩ জন পরোয়ানাভুক্ত আসামি এবং অন্যান্য ধারায় ১ জনসহ মোট ৭ জন।
সোনারগাঁও থানা: ২০ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ২১ জন মাদকসেবী, ১ জন ডাকাত, ৪ জন পরোয়ানাভুক্ত আসামি, অন্যান্য ধারায় ২ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ৩০ জন।
রূপগঞ্জ থানা: ১ জন চোর, ৩ জন পরোয়ানাভুক্ত আসামি, ২ জন নিয়মিত মামলার আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ৭ জন।
আড়াইহাজার থানা: ২ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা জুড়ে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

