অপরাধ

সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

সোনারগাঁয়ে দুই কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত ৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) চন্দন দের নেতৃত্বে সোনারগাঁ থানার একটি চৌকস দল ৫ সেপ্টেম্বর বিকেল ৫টা ৩৫ মিনিটে মেঘনা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে অভিযান চালায়।

​এ সময় রাজা শেখ ওরফে রাজু (২৩) নামের এক যুবককে তল্লাশি করে তার হেফাজত থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রাজা শেখ গোপালগঞ্জ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষের চর গ্রামের নূর ইসলাম শেখের ছেলে।

​পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ যেকোনো অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button