
২শত কেজি অবৈধ জাটকা আটক করেছে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশ।
রবিবার (১৯শে এপ্রিল) বিকেলে নগরীর ৩নং মাছঘাট এলাকা থেকে সদর নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রকিবুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান শেষে এ বিষয়ে ওসি মোঃ রকিবুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ৩নং মাছঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি প্লাস্টিকের ঝুড়ি ভর্তি ১শত কেজি করে মোট ২শত কেজি জাটকা আটক করা হয়েছে।
তবে এবিষয়ে আমরা কাউকে গ্রেফতার করতে পারিনি। জব্দকৃত জাটকার আনুমানিক মূল্য প্রায় ৫০হাজার টাকা। পরে উদ্ধারকৃত জাটকা মাছ একাধিক মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, সদর নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ হাবিব, উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামানের প্রতিনিধি সিমা ও পুলিশ সদস্য জাকারিয়া সহ বিভিন্ন কর্মকর্তা।

