অপরাধ

ফতুল্লায় ২০ বোতল এস্কাফ সহ মাদক কারবারী গ্রেফতার

ফতুল্লায় ২০ বোতল এস্কাফ সহ মাদক কারবারী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ বোতল ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য (Eskuf) সহ যুবরাজ (৩৮) নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের দিকনির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। ২৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে এসআই (নিরস্ত্র) শুভংকর বিশ্বাসের নেতৃত্বে ফতুল্লা মডেল থানার একটি চৌকস আভিযানিক দল ফতুল্লার দাপা সাকিনস্থ বালুর মাঠসংলগ্ন পঞ্চবটি থেকে পাগলাগামী পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করে।

​অভিযানকালে গ্রেফতারকৃত যুবরাজ মোমেনের হেফাজত থেকে ২০ (বিশ) বোতল Eskuf উদ্ধার করা হয়। ধৃত আসামির বিস্তারিত পরিচয়:

​নাম: যুবরাজ (৩৮)

​পিতা: আঃ হামিদ ড্রাইভার

​স্থায়ী ঠিকানা: উত্তর খয়রাকুডি (নজরুল মাস্টারের বাড়ির পাশে), থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির পিসিআর ও পিআর (PCPR) যাচাই করে তার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলার তথ্য পাওয়া গেছে।

​এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এ ধরনের কঠোর অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button