অপরাধ

ফতুল্লায় পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফতুল্লায় পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ কবির মল্লিক (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গত ১৮ জুলাই, শনিবার রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাহবুব আলমের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়। এসআই (নিরস্ত্র) মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আলীগঞ্জ রেল সেতুর ৯২ নং পিলারের পাশের রাস্তায় অবস্থান নেয়। রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটের দিকে কবির মল্লিককে সন্দেহভাজন হিসেবে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

​গ্রেফতারকৃত কবির মল্লিক ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার সুলতান মল্লিকের ছেলে। বর্তমানে সে দাপা ইদ্রাকপুর উকিল বাড়ির মোড় এলাকায় পারভেজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

​থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আজ রবিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​মাদকসহ যেকোনো অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Back to top button