সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান: ৩ মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড
সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান: ৩ মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা করে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁও থানাধীন কাঁচপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিকের নেতৃত্বে কাঁচপুর এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবী গ্রেফতারে অভিযান চালানো হয়। এ সময় তিন মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাদের প্রত্যেককে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
১. সিফাত হাওলাদার (১৯), পিতা- জহিরুল ইসলাম, সাং- চর ভুলুয়া দক্ষিণ পাড়া। ২. মো. হৃদয় (২২), পিতা- আজগর, মাতা- রহিমা, সাং- চর ভুলুয়া দক্ষিণ পাড়া। ৩. মো. বিজয় (১৯), পিতা- সাইদুর রহমান, সাং- মুরাদপুর দেওয়ান বাগ। তিনজনেরই সবার বাড়ি সোনারগাঁও থানার বিভিন্ন এলাকায়। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

