অপরাধ

সিদ্ধিরগঞ্জে ৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

সিদ্ধিরগঞ্জে ৯ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯ জন মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল)-এর মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) ভোর সাড়ে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সুমিলপাড়া বিহারী কোলনী এলাকার আদর্শ নগরের মেলার মাঠ ও এর আশপাশের বিভিন্ন মাদক স্পটে এই অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশ ওই এলাকায় মাদক উদ্ধার ও মাদকসেবীদের গ্রেফতারে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল থেকে ৯ জন মাদকসেবীকে আটক করা হয়।

​পরে ১ সেপ্টেম্বর দুপুরে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াছিন আরাফাত সামারি ট্রায়াল পরিচালনা করে আটককৃতদের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেন।

​সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন—মোঃ শান্ত (২৮), রাতুল (২২), হারুন অর রশিদ মুন্না (৩১), মোঃ আলমগীর (৩৪), বুলবুল (৩৩), মোঃ খলিল পাহলান নাঈম (২৩), দ্বীন ইসলাম (২১), মনির হোসেন তালুকদার (৩২) এবং মোঃ সোলাইমান (২৪)। তাদের বাড়ি নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।

​মাদক নির্মূলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই অভিযান ও সামারি ট্রায়াল ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Back to top button