নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৬১ জন গ্রেপ্তার, ১৪৮১ পিস ইয়াবা উদ্ধার
নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্তৃক পরিচালিত ২৪ ঘণ্টার এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোট ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৮ অক্টোবর) জেলাজুড়ে পরিচালিত এই অভিযানে ১৪৮১ পিস ইয়াবাসহ ৮ জন মাদক ব্যবসায়ী, ২৬ জন মাদকসেবী, পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) ১২ জন, ১ জন চোর, ১ জন ছিনতাইকারী, নিয়মিত মামলার ৫ জন এবং অন্যান্য ধারায় ৮ জনসহ মোট ৬১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা: অভিযানে সবচেয়ে বেশি ১৭ জন গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে ৫৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী, ৭ জন মাদকসেবী এবং পরোয়ানাভুক্ত ৮ জন আসামি রয়েছে।
সোনারগাঁও থানা: ৩০১ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, ১৬ জন মাদকসেবী ও ১ জন চোরসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা: ৬৩০ পিস ইয়াবাসহ ৩ জন মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ১ জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানা: ২ জন মাদকসেবী ও অন্যান্য ধারায় ৫ জনসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানা: ১ জন মাদকসেবী, ১ জন ছিনতাইকারী এবং পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জ সদর থানা: বিভিন্ন ধারায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আড়াইহাজার থানা: অন্যান্য ধারায় ১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

