আইন-আদালত

স্ত্রীর মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন, আদালতের নির্দেশে কারাগারে

স্ত্রীর মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন, আদালতের নির্দেশে কারাগারে

এক কোটি টাকা যৌতুক দাবি ও স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করেন। মামলায় অভিযোগ করা হয়েছে, বিয়ের পর থেকেই তিনি এক কোটি টাকা যৌতুক দাবি করতেন এবং স্ত্রী আতিকিয়া ফাইজাহ মোহনাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। সর্বশেষ নেশাগ্রস্ত অবস্থায় বাসায় গিয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে প্রিন্স মামুনের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Back to top button