আইন-আদালত

বন্দরের আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা

বন্দরের আসলাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দরের বুরুন্দী এলাকায় অবস্থিত আসলাম বিরিয়ানি হাউজকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় আসলাম বিরিয়ানি হাউজের রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং একই স্থানে গরু জবাইয়ের প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

অভিযান চলাকালে সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

 

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Back to top button