সারাদেশ

সোনারগাঁয়ে চাঁদার জন্য চালককে হত্যা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

সোনারগাঁয়ে চাঁদার জন্য চালককে হত্যা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

চাঁদা না পেয়ে অটোরিকশা চালককে হত্যার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এতে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়ে জনভোগান্তির শিকার হয় যাত্রী সাধারণ।

 

বুধবার (২০ মে) সকাল ১০টার পর মহাসড়কের সোনারগাঁওয়ের দড়িকান্দি এলাকায় এই বিক্ষোভ হয়।

 

নিহতের স্বজনরা জানান, রোববার বিকেলে দড়িকান্দি বাসস্ট্যান্ডে লাইনম্যান শাহিন (৪০) অটোচালক মমিনের (৪৫) নিকট থেকে ১০টাকা চাঁদা নেওয়ার কিছুক্ষণ পর আবারও চাঁদা দাবি করে। এসময় অটোচালক তাকে পুনরায় চাঁদা না দেওয়ার বাকবিতণ্ডার একপর্যায়ে শাহিনের হাতে থাকা লাঠি দিয়ে অটোচালকের মাথায় এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই সে মারত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এসময় তাকে উদ্ধার করে ঢাকায় একটি হাসপাতালে ভর্তি করা হয়। দুই দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে সে মৃত্যু বরণ করে। ঘটনার পর থেকেই চাঁদাবাজ শাহিন পলাতক রয়েছে।

 

এদিকে মৃত্যুর প্রতিবাদ ও বিচারের দাবি জানিয়ে স্থানীয়রা প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করে মানববন্ধন করেন। তাদের অবস্থানের ফলে জাঙ্গাল থেকে মোগরাপাড়া চৌরাস্ত পর্যন্ত যানজট সৃষ্টি হয়।

 

0

 

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, বিক্ষোভকারীরা ১৫ মিনিটের মতো মহাসড়কে অবস্থান নিলে পুলিশের পরামর্শে মহাসড়ক ছেড়ে দেন। বিক্ষোভকালীন সময়ে যানচলাচলে ধীর গতি থাকলেও যানজট সৃষ্টি হয়নি।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জাগো নিউজকে বলেন, বিক্ষোভকারীরা মহাসড়কে নামমাত্রই আমি ঘটনাস্থলে এসে তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছি। অল্প কিছুক্ষণ তারা অবস্থান করেছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Leave a Reply

Back to top button