সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফতুল্লায় যুবকের মৃ/ত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফতুল্লায় যুবকের মৃ/ত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হাসান পাপ্পু (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

মঙ্গলবার রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার পূর্ণিমা ডাইং নামের একটি বন্ধ ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।

 

নিহত রাকিব হাসান পাপ্পু (২৬), ফতুল্লা থানার দাপা রেল স্টেশন এলাকার বায়েজিদ বোস্তামি সড়কের বাসিন্দা মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে।

 

জানা যায়, দাপা ইদ্রাকপুর এলাকায় বন্ধ থাকা পূর্ণিমা ডাইং কারখানার ভেতরে থাকা মেশিনপত্র পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছিল। কাজ করার সময় অসাবধানতাবশত রাকিব হাসান পাপ্পু একটি স্ট্যান্ড ফ্যানের সঙ্গে থাকা লিকেজ বিদ্যুতের তারে স্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

 

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব হোসেন জানান, ঘটনাটি দুর্ঘটনাজনিত। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Back to top button