বিবিধ

অনৈতিক সুবিধা না পেয়ে সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার, স্থানীয়দের তীব্র নিন্দা

অনৈতিক সুবিধা না পেয়ে সোনারগাঁওয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার, স্থানীয়দের তীব্র নিন্দা

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন বাজারসংলগ্ন মেঘনা নদীর নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীর স্বাভাবিক স্রোতধারা পুনরুদ্ধারের লক্ষ্যে বিআইডব্লিউটিএর নেতৃত্বে খননকাজ চলমান রয়েছে।

এদিকে, স্থানীয়দের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল অনৈতিক সুবিধা না-পেয়ে বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন-এর বিরুদ্ধে বিভিন্ন মাধ্যমে প্রতিবাদ ও অপপ্রচার চালিয়ে আসছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ড, জনসেবা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করে আসছেন। তাদের দাবি, উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত করতে এবং ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পেরে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে চেয়ারম্যানের সক্রিয় ভূমিকার কারণে সাধারণ মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতা বেড়েছে। এ কারণেই একটি পক্ষ বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে তারা মনে করেন।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলেন, কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করা উচিত। ভিত্তিহীন প্রচারণা ও অপপ্রচার থেকে বিরত থেকে এলাকার উন্নয়ন ও জনস্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Back to top button