সারাদেশ

পুলিশ সুপারের দ্বিতীয় দিনের অভিযানে ৭ থানায় ১০৬ জন গ্রেপ্তার

পুলিশ সুপারের দ্বিতীয় দিনের অভিযানে ৭ থানায় ১০৬ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানা এলাকায় অপরাধ দমন ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ। পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে রবিবার (০৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) সন্ধ্যা ৬:০০ ঘটিকা হতে রাত ৯:০০ ঘটিকা পর্যন্ত এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, ওয়ারেন্টভুক্ত আসামি ও ছিনতাইকারীসহ সর্বমোট ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

সদর মডেল থানা:

অভিযান পরিচালনাকালে মোট ২২ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।

 

ফতুল্লা মডেল থানা:

অভিযান পরিচালনাকালে মাদকসেবী ও ব্যবসায়ীসহ মোট ৩১ জনকে আটক করা হয়েছে। আটককালে তাদের নিকট হতে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

 

বন্দর থানা:

অভিযান পরিচালনাকালে ০৪ জন মাদকসেবী, মাদকসহ ০২ জন (০১ জনের নিকট হতে গাঁজার পুরিয়া ও ০১ জনের নিকট হতে ০৯ পিস ইয়াবা), ০২ জন ওয়ারেন্টভুক্ত আসামী (জিআর-০১, সিআর-০১) এবং সুইচ গিয়ার ও নগদ ৪,০০০/- টাকাসহ ০৩ জন ছিনতাইকারীসহ সর্বমোট ১১ জনকে আটক করা হয়েছে।

 

সিদ্ধিরগঞ্জ থানা:

পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৪ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।

 

সোনারগাঁও থানা:

অভিযান পরিচালনা করে মোট ০৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।

 

রূপগঞ্জ থানা:

মাদকসেবী এবং মাদকের এজাহারনামীয় আসামীসহ সর্বমোট ১৮ জনকে আটক করা হয়েছে।

 

আড়াইহাজার থানা:

অভিযান পরিচালনা করে মোট ০৫ জন মাদকসেবীকে আটক করা হয়েছে।

 

অভিযানে সাতটি থানায় সর্বমোট ১০৬ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Back to top button