সারাদেশ

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন 

নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন 

 

বৃহস্পতিবার ( ২৩ জুলাই ) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ — ৪ আসনের সাংসদ অ্যাড. আবদুল্লাহ আল আমিন।

 

এসময় তিনি বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার এদিক প্রচুর মানুষ আসে আমাদের সাথে কথা বলতে আসে তাদের নানান ধরনের সমস্যা নিয়ে, স্বাভাবিক ভাবে তারা যদি সরাসরি জনপ্রতিনিধিকে পায় তাহলে তারা সন্তুুষ্ট থাকেন এবং তাদের সেবাটা পাওয়া সহজ হয়। সেজন্য আমরা চিন্তা আজকের পর থেকে আমরা প্রতি মঙ্গলবার আমরা এই অফিস এ বসবো, আমি আপনাদের মাধ্যমে সাধারণ নাগরিকদের জানতে চাই তারা আমাকে প্রতি মঙ্গলবার সকাল থেকে এখানে থাকবো ।

 

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহবায়ক যুবায়ের আহমেদ সরদার, মহানগর এনসিপির আহবায়ক শওকত আলী,জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক নিরব রায়হান, মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম সহ অসংখ্য জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button