রাজনীতি

৩১ অক্টোবর নাঃগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট নির্বাচন: এড. নবী ও এড. টিপু প্যানেলের মনোনয়নপত্র জমা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

‎‎

‎আগামী ৩১শে অক্টোবর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী আমেজ। উক্ত নির্বাচন উপলক্ষে এডভোকেট নবী ও এডভোকেট টিপুর নেতৃত্বাধীন প্যানেলের ৭ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল আনুষ্ঠানিকভাবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

‎​জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চাষাঢ়াস্থ কার্যালয়ে উপস্থিত হয়ে ইউলো ফিল্ড অফিসার মাহমুদা মুন্সীর নিকট এই মনোনয়নপত্র হস্তান্তর করেন প্যানেলের প্রার্থীরা। আলহামদুলিল্লাহ্‌ প্রকাশ করে প্যানেলের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সর্বস্তরের ভোটার, সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া ও সার্বিক সমর্থন কামনা করা হয়েছে।

‎​মনোনয়নপত্র জমাদানকালে উপস্থিত নেতৃবৃন্দ জানান, রেড ক্রিসেন্টের মানবিক ও সেবামূলক কাজকে আরও গতিশীল ও ত্বরান্বিত করতে তারা একযোগে কাজ করতে বদ্ধপরিকর। একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে মানবিক সেবায় নিয়োজিত এই সংস্থাকে আরও এগিয়ে নেওয়ার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Back to top button