রাজনীতি

রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচনে ‘টিপু-খোরশেদ-রিয়াদ-মেহেদী’

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ ইউনিট নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন একাধিক প্রার্থী।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) নির্বাচনের জন্য নির্ধারিত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আগ্রহী প্রার্থীরা নিজ নিজ পদের জন্য এসব মনোনয়নপত্র ক্রয় করেন।

​ইউনিট নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন— অ্যাডভোকেট নবী হোসেন, আমিনুর ইসলাম মিঠু এবং মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

​একইভাবে সাধারণ সম্পাদক পদেও তিনজন প্রার্থী মনোনয়নপত্র কিনেছেন। এই পদে প্রার্থীরা হলেন— অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, আমিনুর ইসলাম মিঠু এবং মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

​এ ছাড়া কার্যনির্বাহী কমিটির পাঁচটি সাধারণ সদস্য পদের বিপরীতে মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। প্রার্থীরা হলেন— আমিনুর ইসলাম মিঠু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মেহেদী হাসান সজীব, অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, ফতে মোহাম্মদ রেজা রিপন ও রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

Leave a Reply

Back to top button