আইন-আদালত

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এসআই সানোয়ারের পরিদর্শক পদে পদোন্নতি

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মোঃ রিদয় মল্লিক

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় কর্মরত উপ-পরিদর্শক (এসআই-নিঃ) মোঃ সানোয়ার হোসেন পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর-নিঃ) পদে পদোন্নতি পেয়েছেন।

২১ অক্টোবর ২০২৬ (বুধবার) পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তা নারায়ণগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম মহোদয়ের নিকট উপস্থিত হলে, পুলিশ সুপার তাকে নতুন পদের পদোন্নতিজনিত র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

​ব্যাজ পরিধান অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ সুপার মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, নতুন পদে পদোন্নতির মাধ্যমে জনসেবা ও আইনশৃঙ্খলা রক্ষায় তার কাজের গতি আরও বৃদ্ধি পাবে।

​এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব তারেক আল মেহেদী সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পদোন্নতি পাওয়ায় পুলিশ পরিদর্শক মোঃ সানোয়ার হোসেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Leave a Reply

Back to top button