সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
সোনারগাঁয়ে এক কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কেজি গাঁজাসহ ফাহিমা খানম (২০) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে সোনারগাঁও থানাধীন আষারিয়ারচর এলাকার মেঘনা টোল প্লাজার পশ্চিম পাশের পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফাহিমা খানম ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বায়েক ইউনিয়নের চান্দখলা গ্রামের মৃত সোহাগ খাঁনের মেয়ে এবং জুনায়েদ মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আসাদুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ফাহিমা খানমের হেফাজত থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সোনারগাঁও থানার পুলিশ জানায়, এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

