বদলিজনিত বিদায়ে এসপি মিজানুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান
বদলিজনিত বিদায়ে এসপি মিজানুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীকে বদলিজনিত সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেন মহোদয়ের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে আয়োজিত এই বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন ঢাকা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় ঢাকা রেঞ্জ কার্যালয়ের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) এম এ জলিল, অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ইন্টেলিজেন্স) মো. সিদ্দিকুর রহমান এবং অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোহাম্মদ সুলাইমানসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা কর্মকালে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে অর্পিত দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবামূলক কার্যক্রমে তাঁর অবদানের জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠান শেষে বিদায়ী পুলিশ সুপারের নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন সমৃদ্ধি কামনা করা হয়।

