সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠনের ২ নেতাকর্মী গ্রেফতার
সোনারগাঁয়ে নিষিদ্ধ সংগঠনের ২ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৫ জুন, ২০২৬ খ্রিঃ) সোনারগাঁও থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— সোনারগাঁও থানার সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন মেম্বর (৫৫) এবং নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম টিটু (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম সারোয়ারের তত্ত্বাবধানে আজ এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে নিজ নিজ এলাকা থেকে দেলোয়ার হোসেন মেম্বর ও নাজমুল ইসলাম টিটুকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মেম্বর সনমান্দী ইউনিয়নের মারুফদী গ্রামের মৃত কালু বেপারীর ছেলে এবং নাজমুল ইসলাম টিটু নোয়াগাঁও ইউনিয়নের পরমেশ্বর্দী গ্রামের মৃত ডাক্তার ইসমাইলের ছেলে।
সোনারগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

