সারাদেশ

মশিউর রনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আতাউর রহমান হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মানববন্ধন 

মশিউর রনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে আতাউর রহমান হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মানববন্ধন 

বুধবার ( ২২ এপ্রিল ) বিকেলে বক্তাবলী মধ্যনগর জামে মসজিদ সংলগ্নে আতাউর রহমান হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনর প্রধান উপদেষ্টা ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ও  যুবদল নেতা মনির হোসেন ও খাইরুল ইসলাম জসিমকে মিথ্যা মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎এসময় বক্তারা বলেন, মশিউর রহমান রনি সব সময় ফ্যসিষ্টদের বিরুদ্ধে কথা বলেছেন, কিভাবে এইদেশকে সৈরাচারমুক্ত করা যায় কিভাবে সাধারণ মানুষকে তাদের ভোটার অধিকার ফিরিয়ে দেওয়া যায় তার জন্য তিনি সবসময় আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আজকে এই মশিউর রহমান রনির মতো নেতাকে এখনো মিথ্যা মামলা দেওয়া হয়। এটি একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মশিউর রহমান রনিকে একের পর এক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার করে তাকে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার জোর দাবি জানানো হয়।

‎বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন, সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা সত্ত্বেও রনিকে প্রশাসনিক ও আইনিভাবে হেনস্তা করা হচ্ছে। আমরা বলতে চাই মশিউর রহমান রনির এই মামলা অবিলম্বে প্রতাহার করতে হবে যদি এই মিথ্যা মামলা প্রতাহার করা না হয় আমরা আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

‎আতাউর রহমান হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা ছাত্র দলের সাবেক সহ-সভাপতি ও ফতুল্লা থানা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক ইয়াসিন আরাফাত, আতাউর রহমান হিউম্যান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কার্যকারি সদস্য ফজুল হক সিকদার, ইফতেখার আহম্মেদ রাজু, সালাউদ্দিন মাল, সোহেল মিজি, মাসুম সিকদার, ফরিদ মাল,

‎এনায়েনগর ইউনিয়ন যুবদল নেতা রাজ্জাক, লিটন, ফজল হোসেন ফজল, মজনু, ফতুল্লা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সাইফুল্লাহ সরকার, বক্তাবলী ইউনিয়ন ছাত্র দল নেতা তানভীর জুবায়ের, নুরুজ্জামান খান, আবদুল্লাহ, নাহিদ, সেকান্দার, সাবেক ছাত্রদল নেতা রাসেল, মাহমুদউল্লাহ, ইউনুস সাকিব, আলিফ, সাব্বির সহ অসংখ্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Back to top button