নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ কবিতা পরিষদের সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব ভবনের ৬ষ্ঠ তলায় নারায়ণগঞ্জ টিভি কার্যালয়ে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
নবীন-প্রবীণ কবি-সাহিত্যিকদের বক্তব্য, আলোচনা ও কবিদের কবিতা পাঠে আড্ডাটি প্রাণবন্ত হয়ে ওঠে। কবিতা পরিষদের কবি ও সাংবাদিক সালাম জুবায়ের দীর্ঘ ২৫ বছর ধরে এই সাহিত্য আড্ডা পরিচালনা করে আসছেন। এর আগে সাহিত্য আড্ডাটি নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নে অনুষ্ঠিত হতো।
অনুষ্ঠানে সাহিত্য নিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও নাট্যকার জালালউদ্দিন নলুয়া, কবি ও সাংবাদিক এবং দৈনিক সমকাল পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দীন সবুজ, বিশিষ্ট কবি গাজী সেলিম, বিশিষ্ট কবি ও ‘খেয়া’ সম্পাদক পুলক হাসান এবং ডান্ডিবার্তা বিভাগীয় সম্পাদক জাহাঙ্গীর ডালিম।
কবিতা পাঠ করেন জয়নাল আবেদীন জয়, লুৎফা জালাল, চাঁন মিয়া চান্দু, মো. আব্দুল্লাহ মুজিব, নুরুল ইসলাম বাদল, মোস্তফা কামাল সোহাগ, নুরজাহান নীরা, রাজলক্ষ্মীসহ আরও অনেকে।

