রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিশাল বিক্ষোভ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের বিশাল বিক্ষোভ

 

স্টাফ রিপোর্টার (Somoysokal) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় ঐক্য জোট।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহরের চাষাঢ়া সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে ১১ দলীয় ঐক্য, নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। জনগণের রায়কে অবমাননার পরিণাম ভয়াবহ হবে বলে জানান নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি প্রশাসনের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন:
জনগণের রায়কে সম্মান জানিয়ে অবিলম্বে তা কার্যকর করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দেশ ছেড়ে পালিয়েছে, বর্তমান প্রশাসন যদি জনগণের আকাঙ্খার বিরুদ্ধে অবস্থান নেয়, তবে তাদের পালানোর পথও থাকবে না।

শীর্ষ নেতাদের বক্তব্য ও হুঁশিয়ারি
সমাবেশে ১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জনগণের দীর্ঘদিনের লড়াই ও প্রত্যাশার প্রতিফলন ঘটাতেই এই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই রায় বাস্তবায়নে কালক্ষেপণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে নিরবচ্ছিন্ন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

সমাবেশে উপস্থিত প্রধান অতিথিবৃন্দ
মাওলানা মঈনুদ্দিন আহমাদ: কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আবদুল্লাহ আল আমিন: মাননীয় সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৪ আসন।
শাজাহান বেপারি: মহানগর সভাপতি, এবি পার্টি।
ইলিয়াস আহমাদ: মহানগর সভাপতি, খেলাফত মজলিস।
শওকত আলী: মহানগর আহ্বায়ক, এনসিপি।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “ইতিহাস সাক্ষী, স্বৈরাচারী হয়ে কেউ টিকে থাকতে পারেনি। ক্ষমতায় থাকতে হলে জনগণের ম্যান্ডেটকে সম্মান করতে হবে, অন্যথায় জনগণ ব্যালটের জবাব রাজপথেই দিবে।

সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চাষাঢ়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী হাজারো নেতা-কর্মী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। মিছিলে জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন এবং শ্রমিক নেতা হাফেজ আবদুল মোমিনসহ স্থানীয় অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Back to top button