# Somoy Sokal > সত্যের পথে নির্ভীক ## Posts - [দল সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং ঘরের ছেলে ঘরে ফিরেছে : স্বেচ্ছাসেবক দল নেতা রনি ](https://somoysokal.com/politics/%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a0%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be/):   স্টাফ রিপোর্টার (Somoysokal) সেন্টু-রিয়াদের বহিষ্কার আদেশ প্রত্যাহার হওয়া প্রসঙ্গে কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক পদপ্রার্থী তাওহীদ উদ্দিন রনি বলেন-সেন্টু চেয়ারম্যান, ১৯৯৬ পরবর্তী সময়ে ফতুল্লা থানার অন্তর্গত কুতুবপুর ছিলো আওয়ামী শীর্ষ সন্ত্রাসী ও মাদকের অভয়ারণ্য। সাধারণ মানুষ অতিষ্ট হয়ে আইয়্যামে জাহিলিয়া যুগের সাথে তুলনা করত। ঠিক সেই অবস্থা থেকে কুতুবপুরকে একটি বসবাসযোগ্য নিরাপদ আবাসস্থলে পরিনত করেছেন। তিনি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছেন। সন্ত্রাসীদের সাথে আপোষ না করায় বিভিন্ন সময়ে হামলা,মামলা,এবং কঠোর ষড়যন্ত্রের স্বীকার হতে হয়েছে। কিন্তু তার বিশাল কর্মীবাহিনি এবং সাধারন মানুষের আস্থা,ভালোবাসা,বিশ্বাস এবং জনপ্রিয়তার কারনে কোন অপশক্তি তার ক্ষতি করতে পারেনি। অগাধ জনপ্রিয়তার কারনে ভোটের মাঠে সেন্টু চেয়ারম্যানকে স্ট্রাইকারও … - [মামুন মাহমুদের বিরুদ্ধে রবির মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিডিআর রফিক](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87/): স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের বিরুদ্ধে জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবির মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সোনারগাঁ উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম বিডিআর। রবিকে তাঁর বক্তব্য প্রত্যাহারে দাবি জানিয়েছেন তিনি। অন্যথায় দলীয় বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন।   সোমবার ( ২৪ নভেম্বর) দুপুরে সোনারগাঁয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই প্রতিবাদ জানান। এসময়ে উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোশারফ হোসেন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ২০ নভেম্বর সিদ্ধিরগঞ্জের কদমতলী ভুইয়া সিটি মার্কেটের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনিত নারায়ণগঞ্জ-৩ আসনের প্রার্থী আজহারুল … - [মামুন মাহমুদ'কে ৩০ লাখ টাকার গাড়ি দিয়েছে মান্নান মনিরুল ইসলাম রবির বক্তব্যের সত্যতা মিলেনি](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a6-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%96-%e0%a6%9f%e0%a6%be%e0%a6%95/):   স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুর ইসলাম রবির বক্তব্য নিয়ে শুরু হয়েছে তোলপাড়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ৩০ লাখ টাকার গাড়ি উপহার নিয়েও পল্টি দিয়েছেন। গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের কদমতলী নাভানা ভূঁইয়া সিটি মাঠে আজহারুল ইসলাম মান্নানের পক্ষে আয়োজিত সবাবেশে মনিরুল ইসলাম রবি এ কথা বলেন। তবে রবির এ বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি।   জানা গেছে, বিএনপি ঘোষিত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের পক্ষে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা ও লিফলেট বিতরণ সমাবেশের আয়োজন করেন নাসিক ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ … - [বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামীদের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী ফতুল্লা থানায় অভিযোগ ](https://somoysokal.com/crime/%e0%a6%ac%e0%a7%88%e0%a6%b7%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2/): স্টাফ রিপোর্টার (Somoysokal) নারায়ণগঞ্জ ফতুল্লা থানার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের ভূইগর পূর্ব পাড়া মাদানীনগর এলাকায় এখনো আওয়ামীলীগ দোসরদের প্রভাব বিস্তার। বৈষম্য বিরোধী হত্যা মামলার আসামীরাও প্রকাশ্যে ঘুরে বেড়ায় করেন চাঁদাবাজী, দখলবাজী এবং রমরমা মাদক ব্যবসা। এমনি একটি অভিযোগ নিয়ে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করেছেন ঠিকাদার ব্যবসায়ী শেখ তােফায়েল হোসেন লিটন।   অভিযোগে উল্লেখ্য, আল-আমিন, মো. রিপন, মো. সজিব, মো. মোজাম্মেল ও আল-আমিনের স্ত্রী লাভলী আক্তার সহ আরও ৪/৫ জন মিলে একটি সিন্ডিকেট তৈরি করেছে। এই সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষ’কে জিম্মি করে চাঁদা দাবি করে। তারি ধারাবাহিকতায় ঠিকাদার ব্যবসায়ী শেখ তােফায়েল হোসেন লিটনের কাছেও চাঁদা দাবি করেন। একপর্যায়ে ব্যবসায়ী লিটন … - [৩১ দফা হচ্ছে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা: রুহুল আমিন সিকদার ](https://somoysokal.com/bangladesh/%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/): স্টাফ রিপোর্টার (Somoysokal) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ফতুল্লা থানা বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। এ উপলক্ষে ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন, তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়ন হলে দেশে প্রকৃত গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, বর্তমান স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মাঠে আছি, জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে তারেক রহমানের নেতৃত্বে লড়াই চালিয়ে যাচ্ছি, রুহুল আমিন সিকদার … - [আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, মওদুদীর নয়: নারায়ণগঞ্জে সালাহউদ্দিন](https://somoysokal.com/bangladesh/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%87%e0%a6%b8%e0%a6%b2%e0%a6%be%e0%a6%ae%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d/): বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে নির্বাচন এলেই ধর্মকে ব্যবহার করার চেষ্টা দেখা যায়। বাংলাদেশের ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামকে বিশ্বাস করি, আমাদের নবীর (সা.) ইসলামকে বিশ্বাস করি কিন্তু মওদুদির ইসলামে বিশ্বাস করি না। যারা ফিতনা ও বিভাজন সৃষ্টি করতে চায়, তাদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে। শনিবার (১ নভেম্বর) নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত ‘আজমতে সাহাবা সম্মেলন’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখানে বক্তব্য দেওয়ার যোগ্যতা আমার নেই। আমি এসেছি বিশিষ্ট আলেমদের বক্তব্য শোনার জন্য। যারা ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে না, তারা এখানে আছেন। যারা দীনকে … - [২১ দাবিতে নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের বিক্ষোভ](https://somoysokal.com/bangladesh/%e0%a7%a8%e0%a7%a7-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%b8%e0%a6%be/): সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, এবং চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সমাবেশে ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকর, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক দুইদিন ছুটি নির্ধারণ, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমবিরোধী কালা-কানুন বাতিল এবং সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপনসহ … - [প্যারোলে মুক্ত হয়ে স্ত্রীর জানাজায় সাবেক কাউন্সিলর মতি](https://somoysokal.com/bangladesh/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d/): প্যারোলে মুক্তি পেয়ে স্ত্রীর জানাজায় অংশ নিয়েছেন মতিউর রহমান মতি নামে নাসিকের সাবেক কাউন্সিলর। শনিবার (১ নভেম্বর) বাদ জোহর সিদ্ধিরগঞ্জ আইলপাড়া মাদ্রাসা মাঠে স্ত্রীর জানাজা ও দাফনে অংশ নেন তিনি। মতিউর রহমান মতি  সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। বর্তমানে তিনি ও তার ছেলে বৈষম্যবিরোধী মামলায় কারাগারে রয়েছেন।  পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, মতিউর রহমান মতির স্ত্রী রোকেয়া রহমান (৪৮) শুক্রবার সকালে হার্ট অ্যাটাকজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন … - [ছাত্রলীগের মশাল মিছিল, যুবদল নেতার হাতে আটক ৫](https://somoysokal.com/bangladesh/%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%af%e0%a7%81/): ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে গভীর রাতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মশাল মিছিলের সময় পাঁচজনকে আটক করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত দেড়টার দিকে ফতুল্লার রঘুনাথপুর এলাকার ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডের পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- ফাহিম আহম্মেদ (২৩), মো. নিরব হোসেন (১৮), মো. ফয়সাল (২০), মো. অনিক আহমেদ অনিন (২১) ও মো. আবির (১৫)। জানা যায়, রাতের অন্ধকারে ছাত্রলীগের ৭০–৮০ জন নেতাকর্মী মশাল হাতে হঠাৎ ঝটিকা মিছিল বের করে। বিষয়টি জানাজানি হলে জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মিছিলটি প্রতিহত করেন এবং পাঁচজনকে আটক করে পুলিশের কাছে দেন। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশের টহল দলের … - [সিদ্ধিরগঞ্জে ডিগবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন মামুন মাহমুদ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%97%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac/): মিজমিজি দক্ষিণ পাড়া কিশোর সংঘ আয়োজিত ডিগবার নাইট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ৩১ অক্টোবর মিজমিজি দক্ষিণ পাড়া এলাকায়  এ টুর্নামেন্টের শুভ উদ্ধোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। মিজমিজি দক্ষিণ পাড়া কিশোর সংঘের উপদেষ্টা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, ২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুণ্ডল, যুগ্ম সম্পাদক তো মামুন, রবিউল ইসলাম বাবু, ক্রীড়া সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ইকবাল হোসেন, ছাত্রদল নেতা ইমতিয়াজ আহমেদ, … - [ডেঙ্গু আক্রান্ত রুহুল আমিনকে দেখতে হাসপাতালে সজল-সাহেদ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b9%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae/): ডেঙ্গু জ্বরে আক্রান্ত মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক রুহুল আমিনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় তারা হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিনের শয্যাপাশে যান। এসময় তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আরমান হোসেন প্রমুখ।   - [আজাদের নির্দেশে বিএনপি’র ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%86%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0/): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (ঢাকা বিভাগীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন ধানের শীষের মনোনীত প্রার্থী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের নির্দেশে শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে বিশনন্দী ইউনিয়নে মানিকপুর বাজারে এই গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন আজাদের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান বলেছেন, বিগত দিনে আন্দোলন সংগ্রামের যারা মাঠে ছিলেন এবং হামলা মামলা সময় নেতাকর্মীদের পাশে ছিলেন ও জনগণের সাথে যাদের সম্পর্ক আছে দল … - [আমি আশাবাদী দল আমাকে মনোয়ন দেবে: শাহ আলম](https://somoysokal.com/bangladesh/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%b6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%af/): ২০১৮ সালের মতো এবারও মনোনয়ন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম। তিনি বলেন, আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেটা ফয়সালা করবেন আমি সোটা মেনে নেবো। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে ফতুল্লায় তার বাসভবনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শাহ আলম বলেন, আমি কখনো কোনো নেতা-কর্মীকে ছেড়ে যাইনি। যেসব নেতা-কর্মীর হামলা, মামলা বা গুমের ঘটনা হয়েছে তাদের পাশে থেকেছি। আর্থিক ও আইনগত সহায়তা করেছি ও পরিবারের পাশে দাঁড়িয়েছি। এসবের কারণে আমার বিরুদ্ধে ২৪টি মামলা হয়েছিলো। আমার উপর কি জুলুম করা হয়েছিলো তা … - [বন্দরে মজিবুর রহমান গ্রেপ্তার](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87/): বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত মজিবুর রহমান বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ পশ্চিমপাড়া এলাকার মৃত মানিক মিয়ার ছেলে। পুলিশ জানায়, মজিবুরকে শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(৯)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বন্দর উপজেলার দেওয়ানবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তথ্য সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বন্দর খেয়াঘাটে বৈষম্য বিরোধী আন্দোলনরত ছাত্রদের উপর আ’লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। এই হামলায় জড়িত থাকার অভিযোগে মজিবুর রহমানের সম্পৃক্ততা পাওয়া যাওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। … - [নারায়ণগঞ্জে যুবদলের বৃক্ষরোপণ ও পোনা মাছ অবমুক্ত](https://somoysokal.com/bangladesh/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%95/): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৎসপোনা অবমুক্তকরন ও বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও মহানগর যুবদলের অন্যতম নেতা কে এম মাজহারুল ইসলাম জোসেফ। এ কর্মসূচির আয়োজন করেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান। উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক আহবায়ক মমতাজ উদ্দিন মন্তু। এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন মৃধা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আলম মুসা, জুয়েল রানা, যুবদল নেতা মোহাম্মাদ নূর আলম, জাকির হোসেন, দুলাল মিয়া ও মোহাম্মদ বাপ্পি সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।   - [সদর থানা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%a6%e0%a6%b0-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97%e0%a7%87/): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের উদ্যোগে দরিদ্র, দুস্থ ও সাধারণ মানুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটায় শহরের ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপার বাড়ি মোড়ে দিনব্যাপী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন কমলের সার্বিক তত্ত্বাবধানে এই মেডিক্যাল ক্যাম্পে সেবা প্রার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। আরও উপস্থিত ছিলেন হানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, … - [সিদ্ধিরগঞ্জে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d/): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক ও মাহবুব হোসেনের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে নাসিকের আওতাধীন ১০টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এসে সমবেত হন, সেখান থেকে হাজার হাজার নেতা-কর্মী নিয়ে বর্ণাঢ্য র‍্যালিটি শিমরাইল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে নেতা কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধান অতিথি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম।  র‌্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মাজেদুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল একটি সুশৃঙ্খল সংগঠন। বিগত আন্দোলন-সংগ্রামে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ভবিষ্যতেও দেশ ও দলের স্বার্থে যুবদল নেতাকর্মীরা অগ্রণী ভূমিকা রাখবে। তিনি আরও … - [সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে ২ যুবকের লাশ উদ্ধার](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%83%e0%a6%a5%e0%a6%95-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a5/): সোনারগাঁয়ে একদিনে পৃথক স্থান থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপদি এলাকায় চৈতি গার্মেন্টসের সামনে রাস্তার পাশে এক যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। অন্যদিকে, সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিজয়নগর এলাকার নতুন রাস্তার পাশে রিকশাচালক রিজওয়ানের (২৫) লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। কাঁচপুর হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) জানান, পৃথক স্থান থেকে উদ্ধার করা লাশগুলো ময়নাতদন্তের জন্য … - [গিয়াস মাঠে মান্নান ঘরে](https://somoysokal.com/bangladesh/%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a0%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%b0%e0%a7%87/): নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ৩১ দফার প্রচারণা ও ধানের শীষের ভোটের জন্য চলছে ভিন্ন কৌশল। এ আসনের হেভিওয়েট প্রার্থী সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও তার দুই ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল ও কায়সার রিফাত প্রতিদিন দুই থানার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নে ব্যাপকভাবে প্রচারণায় নেমেছেন। বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালিত হবে এ বিষয়ে তারা জনগণকে প্রতিশ্রুতি দিচ্ছেন।  অন্যদিকে, স্বতন্ত্রের ইঙ্গিত দেয়া এ আসনের আরেক প্রার্থী সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান নিজের অবস্থান বুজতে পেরে প্রচারনায় অনীহা দেখাচ্ছেন। সোনারগাঁয়ে ২-১টি অনুষ্ঠানে দেখা গেলেও সিদ্ধিরগঞ্জে প্রচারণায় নেই। ঘরে থেকে নিজে না নামলেও ছেলে সজিব সিদ্বিরগঞ্জে ২-৩টি অনুষ্ঠানে থানা বিএনপির মূল কমিটির কাউকে … - [শব্দদূষণ বিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87/): নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শব্দদূষণকারী ৫ পরিবহন থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় এবং ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও সায়মা রাইয়ান । অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল মাহামুদ। পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।   - [কাঁচপুরে কাভার্ডভ্যান চাপায় তরুণ নিহত](https://somoysokal.com/bangladesh/%e0%a6%95%e0%a6%be%e0%a6%81%e0%a6%9a%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%9a%e0%a6%be/): সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় মাইনুদ্দিন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত মাইনুদ্দিন কুমিল্লার জেলার মো. জাকির হোসেনের ছেলে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি কাভার্ডভ্যান মহাসড়কের ঢাকামুখী লেনে কাঁচপুর ব্রিজে উঠাকালীন সময়ে ব্রেক ফেল করলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এসময় কাভার্ডভ্যানটি পেছন দিকে নেমে যাওয়াকালে মাইনুদ্দিন ঘটনাস্থল দিয়ে সড়ক পারাপার হচ্ছিল। ঠিক তখনই সে চাপা পড়ে যায় এবং তার মৃত্যু হয়। কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, চাপা দেওয়া কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।   - [গিয়াসউদ্দিনের পক্ষে তারেক রহমানের ৩১ দফা প্রচার](https://somoysokal.com/bangladesh/%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b8%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/): সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি পরিচালনা করেন সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত। এসময় রিফাত সোনারগাঁয়ে পিরোজপুরে ৯নং ওয়ার্ডের মেঘনাশিল্প অঞ্চলের নিউটাউন, ইসলামপুর সহ বিভিন্ন এলাকায় দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন। রিফাত বলেন, ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির রূপরেখা। রাষ্ট্র মেরামতে এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে … - [রূপগঞ্জে শীর্ষ সন্ত্রাসী শফিক গ্রেপ্তার](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a7%80/): রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ী লোকমান হোসেনকে গুলি করে আহতের ঘটনার মূল অভিযুক্ত শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা শফিকুল ইসলাম শফিককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এসময় তার কাছ থেকে একটি বিদেশী রিভলবার ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে ঢাকার সবুজবাগ থানাধীন মাদারটেক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শফিকুল ইসলাম শফিক (৩৬) রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকার বাসিন্দা। তিনি তারাবো পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। র‍্যাব জানায়, শফিকুলের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। গত ১৮ অক্টোবর দুপুরে রূপগঞ্জের তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় ৫ … - [ফতুল্লায় প্রিন্স মামুন গ্রেপ্তার](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ab%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8/): ফতুল্লায় ইজিবাইক চালক মো. মমিনুর (২৮)কে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তার আসামীর নাম প্রিন্স মামুন (২৮)। সে পটুয়াখালীর রাঙ্গাবালি থানার কমাল মজুমদারের ছেলে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে ফতুল্লার মাসদাইর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এই হত্যার ঘটনাটি ঘটে। মামলার বিবরণ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নিহত মমিনুর হক পরিবার নিয়ে ফতুল্লা থানার উত্তর নরসিংপুরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। তিনি পেশায় ছিলেন অটোচালক। গত ২৮ অক্টোবর সকালে তিনি অটোরিকশা নিয়ে বের হন এবং দুপুরে মাসদাইর এলাকার একটি গ্যারেজে অটো চার্জে দেন। এরপর অপর অটোচালক মো. … - [সিদ্ধিরগঞ্জে যুবদলের বৃক্ষরোপন ও মাছের পোনা অবমুক্ত করন কর্মসুচী](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%83%e0%a6%95/): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার ১০নং ওয়ার্ডস্থ চিত্তরঞ্জন পুকুরে এ কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আরমান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে এলাহী সোহাগ, সাজ্জাদ হোসেন কমল, আব্দুর রহমান, সাইফুল আলম সজিব, রাফি উদ্দিন রিয়াদ, সাইফুল ইসলাম আপনসহ … - [খানপুর হাসপাতালে ডিজিটাল ডিসপ্লে বোর্ডের উদ্বোধন](https://somoysokal.com/bangladesh/%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b2/): নারায়ণগঞ্জের ৩০০ শয্যার খানপুর হাসপাতালে সরকারি চিকিৎসা সেবায় স্বচ্ছতা আনতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। রোগী রেফারের অভিযোগ দূর করতে হাসপাতালে চালু হয়েছে হাসপাতাল ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং তিনটি ডিজিটাল ডিসপ্লে বোর্ড। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জেলা প্রশাসকের উদ্যোগে স্থাপন করা এই বোর্ডগুলোতে প্রতিদিন দেখা যাবে— কতজন রোগী ভর্তি হয়েছেন, কতজন রিলিজ পেয়েছেন এবং কোন কারণে কতজন রোগীকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল—খানপুর হাসপাতাল চিকিৎসা না দিয়ে রোগীদের অন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুধু কিডনি, ব্রেইন স্ট্রোক ও হৃদরোগে আক্রান্ত রোগীদের জীবন বাঁচাতে বাধ্য হয়েই রেফার করা হয়। এই বিতর্কের বাস্তব … - [রুপগঞ্জে ডিবির জালে ইয়াবাসহ ৩](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be/): রুপগঞ্জে ১ হাজার ৯০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন- দ্বীন ইসলাম (৫২) মো. নজরুল ইসলাম (৩৫) ও মো. ওসমান (৪০)।  বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রূপগঞ্জ থানার ভায়েলা বাজারের বাবুল সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, রূপগঞ্জের নাওরা গ্রামের মো. দ্বীন ইসলাম (৫২) এর সহযোগিতায় দীর্ঘদিন ধরে তারা ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিল। পরে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দ্বীন ইসলামকে আড়াইহাজার থানার জালাকান্দি এলাকার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু … - [ট্যাংক লরি কেড়ে নিল তরুনীর প্রাণ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95-%e0%a6%b2%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a1%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8/): সিদ্ধিরগঞ্জের ট্যাংক লরির চাপায় আয়েশা আক্তার (২২) নামে এক তরুনী নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে মৌচাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মো. খালেদ হোসেন (২৭) নামে এক যুবকও আহত হয়েছেন। নিহত আয়েশা আক্তার পিরোজপুরের মঠবাড়িয়ার উত্তর তাপাল বাড়িয়া গ্রামের মো. জাকির হোসেনের মেয়ে। আহত খালেদ হোসেন সিদ্ধিরগঞ্জের মিজমিজি মুজিববাগ এলাকার হাসান আলীর ছেলে। আহত খালেদ হোসেন জানান, তিনি ও আয়েশা সোনারগাঁও থেকে পঞ্চবটীর দিকে যাচ্ছিলেন। মৌচাক এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি বেপরোয়া গতির ট্যাংক লরি তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনই সড়কে ছিটকে পড়েন এবং লরিটি আয়েশাকে চাপা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে … - [জামিন পেলেন মহানগর বিএনপির আহবায়ক](https://somoysokal.com/bangladesh/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa/): নারায়ণগঞ্জ আদালতে সন্তানের সামনে মা-বাবাকে মারধরের ঘটনায় মামলার একদিন পর জামিন পেয়েছেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৬জন। ৩০ অক্টোবর সকালে মামলার প্রধান আসামি সাখাওয়াত হোসেন খানসহ ৬জন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের ১০০ টাকার মুচলেকায় চার্জশিট প্রদত্ত জামিন মঞ্জুর করেন। এর আগে, গত ২৬ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনে মামলার শুনানিতে যাওয়ার সময় রাজিয়া সুলতানা নামের এক নারী, তার স্বামী ও সন্তানদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় রাজিয়া সুলতানা (৩৮) তার স্বামী মো. ইরফান মিয়া (৫০) ও দুই ছেলে জিদান (১৮) এবং আব্দুল্লাহ (৫) আহত হন। … - [প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি](https://somoysokal.com/bangladesh/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%95%e0%a7%80-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%95-4/): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) শহরের খানপুর নতুন রাস্তায় সদর থানা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।এ সময় রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এতে বিভিন্ন থানা, ইউনিয়ন এবং ওয়ার্ডের যুবদল নেতা-কর্মীরা অংশ নেন। মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ফয়েজ উল্লাহ সজলের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ। আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে … - [ফতুল্লায় যৌথ অভিযানে ১৬ মাদকসেবীকে কারাদণ্ড](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ab%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%af%e0%a7%8c%e0%a6%a5-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a7%a7%e0%a7%ac/): ফতুল্লা মডেল থানার চানমারি এলাকায় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ অক্টোবর) জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর নেতৃত্বে ফতুল্লা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা ঘটনাস্থলে উপস্থিত থেকে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক বিচার কার্যক্রম পরিচালনা করেন এবং গাঁজা সেবন ও সংরক্ষণের অপরাধে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেন। সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন — আসিফ (২২), তারা মিয়া (৩৫), মোক্তার হোসেন (৪২), … - [সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেসক্লাবের শোক](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae-3/): নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক আহসান সাদিক শাওন এর মা মৌলুদা খান মজলিশ (৬৯) এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ফতুল্লা প্রেসক্লাব নেতৃবৃন্দ। বুধবার (২৯ অক্টোবর) ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম ও সাধারণ সম্পাদক নিয়াজ উদ্দিন মাসুম এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলুদা খান মজলিশ । মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য … - [বন্দরে ওয়ারেন্টভুক্ত ২ পলাতক আসামি গ্রেফতার](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%ad%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4-%e0%a7%a8/): বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন বন্দর উপজেলার দৌলতপুর এলাকার নুরু মিয়ার ছেলে মিলন (৫০) এবং বন্দর থানার এইচ এম সেন রোড এলাকার বুলবুল মিয়ার ছেলে বায়জিদ (৩৪)। বন্দর থানার পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে পৃথক এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২৯ অক্টোবর) দুপুরে পৃথক মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধেই আদালত থেকে একাধিক সিআর মামলার ওয়ারেন্ট ছিল। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন।   - [ময়লা পরিষ্কার করে গণমানুষের নেতা হতে চায়: গিয়াসউদ্দিন](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%97%e0%a6%a3%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8/): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, যতদিন বেঁচে আছি, ততদিন দেশের জনগণের কল্যাণে কাজ করে যাব। ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে দেশের জনগণ তাদের ভোটাধিকার হারিয়েছে এবং গণতন্ত্র নষ্ট হয়েছে। বাংলাদেশের হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আগে আমরা জনগণের কল্যাণে অবিরাম কাজ চালিয়ে যাব। বুধবার (২৯ অক্টোবর) বিকালে ফতুল্লার কাশীপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার ধ্বংস করে যাওয়া দেশ ও জাতিকে আবার মাথা তুলে দাঁড় করানোর একমাত্র যোগ্য নেতা হলেন তারেক রহমান। তার নেতৃত্বে আমরা রাষ্ট্র কাঠামো … - [সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে মামুন মাহমুদের শোক](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae-2/): নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক আহসান সাদিক শাওন এর মা মৌলুদা খান মজলিশ (৬৯) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। বুধবার (২৯ অক্টোবর) এক শোক বার্তায় মামুন মাহমুদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলুদা খান মজলিশ । মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।   - [সাংবাদিক শাওনের মায়ের মৃত্যুতে গিয়াসের শোক প্রকাশ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae/): নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক আহসান সাদিক শাওন এর মা মৌলুদা খান মজলিশ (৬৯) এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন। বুধবার (২৯ অক্টোবর) এক শোক বার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ … - [সাংবাদিক শাওনের মায়ের ইন্তেকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের শোক](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%87/): নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি আহসান সাদিক শাওনের মা মৌলুদা খান মজলিশ (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৌলুদা খান মজলিশের মৃত্যুতে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাঈদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টিসহ ক্লাবের সকল সদস্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। পুত্র আহসান সাদিক … - [রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6/): রূপগঞ্জে বেতনভাতা বকেয়া পরিশোধের দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনায় ঘণ্টাব্যাপী স্থবির হয়ে পড়ে ঢাকা-সিলেট মহাসড়ক। উত্তেজিত শ্রমিকরা টায়ারে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করেন। এতে উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পথচারীরা। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার আরিয়াবো এলাকায় অবস্থিত প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলস লিমিটেড কারখানায় এ শ্রমিক অসন্তোষ দেখা দেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রিমিয়ার স্টিল রোলিং মিলস লিমিটেড কারখানায় প্রায় দুইশতাধিক শ্রমিক কর্মচারী কাজ করেন। গত চার মাস ধরে মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া বেতন ভাতা দিয়ে দিচ্ছি করে ঘুরাচ্ছেন। বকেয়া বেতন ভাতা না পাওয়ায় শ্রমিকরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। … - [আদালতে মারধর শ্লীলতাহানি: সাখাওয়াতসহ আসামী ২১](https://somoysokal.com/bangladesh/%e0%a6%86%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b2%e0%a7%80%e0%a6%b2%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf/): নারায়ণগঞ্জ আদালতে সন্তানের সামনে মা-বাবাকে মারধরের ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ ৯ জনের নাম উল্লেখ করে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১২ জনকে। মঙ্গলবার রাতে মামলার বাদী রাজিয়া সুলতানা এই মামলাটি দায়ের করেন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন দুপুরে মামলাটি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলছে। মামলার আসামি করা হয়েছে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান (৫০), ইসমাইল (৪৬), হিরন (৩৮), শাহ আলম (৪৮), সাত্তার সরকারের ছেলে টিটু (৫০) এবং রাসেল ব্যাপারি (৩৫)কে। মামলার বাদী রাজিয়া সুলতানা বলেন, আজ থানা থেকে … - [বারদীতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে বুধবার ২৯ অক্টোবর বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে চেঙ্গাকান্দী গ্রামে বাড়ি বাড়ি গিয়ে এ কর্মসুচি পালন করা হয়। এ সময় জনগণকে ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান বিএনপি নেতারা। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, বারদী ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল মুন্সি, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের … - [সাংবাদিক সাদিক শাওনের মা চলে গেলেন না ফেরার দেশে](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%82%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%93%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be/): নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল ২৪-এর নিজস্ব প্রতিবেদক আহসান সাদিক শাওনের মা মৌলুদা খান মজলিশ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৯ বছর। তিনি স্বামী, দুই ছেলে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমার জানাজা নামাজ ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের লক্ষ্মীনগর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।     - [La cultura aziendale e la gestione del capitale umano in CorgiBet](https://somoysokal.com/uncategorized/la-cultura-aziendale-e-la-gestione-del-capitale-5/):   La cultura aziendale è uno degli elementi più importanti per il successo di un'organizzazione. Essa rappresenta i valori, le norme e le credenze condivise all'interno dell'azienda, che influenzano il comportamento dei dipendenti e la gestione delle risorse umane. In questo contesto, la gestione del capitale umano gioca un ruolo fondamentale nel garantire il benessere dei dipendenti e il conseguente successo dell'azienda. In questo articolo, esamineremo come la cultura aziendale e la gestione del capitale umano si integrano all'interno di CorgiBet, un'azienda leader nel settore del gioco d'azzardo online. CorgiBet è conosciuta per la sua cultura aziendale inclusiva e orientata … - [যেকোনো মূল্যেই ফতুল্লাকে সিটি কর্পোরেশন করে ছাড়বো: গিয়াসউদ্দিন](https://somoysokal.com/bangladesh/%e0%a6%af%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%ae%e0%a7%82%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87%e0%a6%87-%e0%a6%ab%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/): বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সম্প্রসারণের ক্ষেত্রে ফতুল্লাকে সিটি কর্পোরেশনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, যেকোনো মূল্যে আমি ফতুল্লা থানাকে সিটি কর্পোরেশন করে ছাড়বো, আপনারা শুধু আমাকে সমর্থন করে যাবেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গিয়াসউদ্দিন বলেন, ফতুল্লা থানাকে সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার লক্ষ্যে আমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি এমনকি নারায়ণগঞ্জ প্রশাসনকেও চিঠি দিয়েছি। ইউনিয়ন পরিষদের দ্বারা কখনোই থানা বা এলাকার উন্নয়ন করা সম্ভব … - [৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না নারায়ণগঞ্জের যেসব এলাকায়](https://somoysokal.com/bangladesh/%e0%a7%aa%e0%a7%ae-%e0%a6%98%e0%a6%a3%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be/): সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়সহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এলাকাগুলো হলো: শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়, কাঁচপুর, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার ও আশপাশের এলাকা। প্রেস বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, হরিপুর ভাল্ব স্টেশনের মডিফিকেশন ও আন্তঃসংযোগ আইসোলেশন কাজের জন্য আগামী ২৯ অক্টোবর রাত ১০টা থেকে ৩১ অক্টোবর রাত ১০টা পর্যন্ত শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের কাঁচপুর, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভূলতা, আধুরিয়া, আড়াইহাজার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় … - [৩১ দফার লিফলেট বিতরণ করে ধানের শীষে ভোট চাইলেন টিটু](https://somoysokal.com/bangladesh/%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a7/): বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেছেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু। মঙ্গলবার (২৮ অক্টোবর) সাইনবোর্ডে তিনি এ কর্মসূচি পালন করেন। লিফলেট বিতরণকালে টিটু রাস্তায় বাসে যাত্রীদের ও পথচারীদের সঙ্গে কথা বলেন, ধানের শীষের ভোট চান এবং ৩১ দফা কর্মসূচির তাৎপর্য ব্যাখ্যা করেন। এ সময় সাইনবোর্ড এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। অনেক সাধারণ মানুষ বিএনপির নেতাকর্মীদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানান এবং দলের প্রতি সমর্থন ব্যক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সহ-সভাপতি, হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক, মাজহারুল আলম মিথুন, শ্রম বিষয়ক সম্পাদক, মোঃ বাবুল আহমেদ, … - [সোনারগাঁয়ে গিয়াসউদ্দিনের পক্ষে লিফলেট বিতরণ অব্যাহত](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b8%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6-2/): নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে সোনারগাঁয়ের জামপুর ইউনিয়ন তালতলা বাজার ও মহজপুর বাজার এলাকায় এ লিফলেট বিতরণ করেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি গোলাম মুহাম্মদ সাদরিল। এসময় তার সাথে লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন স্থানীয় নেতা-কর্মীরা। এ সময় বাজারগুলোতে সাধারণ মানুষ লিফলেট সংগ্রহ করেন এবং আগ্রহভরে এর বিভিন্ন প্রতিশ্রুতি পড়েন। লিফলেট বিতরণ শেষে সাদরিল বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সুশাসন ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে … - [ফতুল্লায় ইজিবাইক চালককে পিটিয়ে হত্যা](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ab%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%87%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87%e0%a6%95-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a6%95%e0%a7%87/): ফতুল্লায় মমিন নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা এঘটনায় চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত মমিন ফতুল্লার উত্তর নরসিংপুর এলাকার জালাল মিয়ার ছেলে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে চারজন যুবক মমিনকে মৃত অবস্থায় তার বাড়িতে নিয়ে আসে। তখন মমিনের লাশের বিভিন্ন স্থানে মারধরের আঘাত দেখতে পাওয়া যায়। এসময় ওই চারজনকে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাদের আটক করে পুলিশে দেয়। নিহত মমিনের পরিবার জানায়, মমিনকে পরিকল্পিতভাবে বেধড়ক মারধর করে হত্যা করা হয়েছে। তার লাশে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার … - [উৎসব পরিবহনে অজ্ঞান পার্টির খপ্পরে জবি শিক্ষার্থী](https://somoysokal.com/bangladesh/%e0%a6%89%e0%a7%8e%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b9%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%85%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%9e%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d/): নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে উৎসব পরিবহনের বাসের ভিতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী প্রসেনজিৎ চন্দ্র (২৫)। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। প্রসেনজিৎ চন্দ্র (২৫) নারায়ণগঞ্জের বন্দর থানার শচীন চন্দ্রের ছেলে। হাসপাতালে নিয়ে আসা বন্ধু আপন দাস জানান, উৎসব পরিবহনের বাসে করে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন প্রসেনজিৎ। পথে বাসের মধ্যেই অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে অচেতন হয়। দেখতে পেয়ে বাসের কর্মচারীরা গুলিস্তান বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশের গেটে আসার পর তাকে বাস থেকে নিচে নামিয়ে তার সঙ্গে থাকা মোবাইল ফোন থেকে তাকে কল করে বিষয়টি … - [সোনারগাঁয়ে সর্ববৃহৎ শোডাউন দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%83%e0%a6%b9%e0%a7%8e-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%a1/): উৎসবমুখর পরিবেশে স্মরণকালের সর্ববৃহৎ শোডাউন দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সোনারগাঁ উপজেলা যুবদল। মঙ্গলবার (২৮ অক্টোবর) বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে যুবদলের ৪৭তম ওই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। মঙ্গলবার দুপুর থেকে বিভিন্ন ইউনিয়ন হতে বিভিন্ন বাদ্যযন্ত্র, পতাকা, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডসহ সজ্জিত যুবদলের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় সমবেত হন। পরে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিবের নেতৃত্বে বর্ণাঢ্য এক বিশাল র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বিপুল সংখ্যক যুবদলের ‍যুবকদের অংশগ্রহণ ছিল নজিরবিহীন। তাই এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন ও উপস্থিতিকে সোনারগাঁ উপজেলায় স্মরণকালের সেরা শোডাউন হিসেবেই বিবেচনা করছে থানা যুবদল। আয়োজিত এ র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে … - [সোনারগাঁয়ে চাঁদাবাজদের ঠাই হবে না: স্বপন](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/): ‘সোনারগাঁয়ে চাঁদাবাজদের ঠাই হবে না’ বলে মন্তব্য করেছেন থানা যুবদলের আহবায়ক শহীদুর রহমান স্বপন। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি শেষে তিনি এ মন্তব্য করেন। স্বপন বলেন, বিএনপি নামধারী হাইব্রিডরা দলের দুর্নাম করার জন্য বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। সোনারগাঁ থানা যুবদল কোন চাঁদাবাজির সাথে জড়িত না, যারা চাঁদাবাজির সাথে জড়িত তারা বিএনপি করে নাই, তারা সুবিধাবাদী। তিনি আরও বলেন, যারা চাঁদাবাজি করছে ইতিমধ্যে তাদের নাম লিস্ট করে সিনিয়র নেতৃবৃন্দদের কাছে পাঠানো হয়েছে। চাঁদাবাজদের চিহ্নিত করে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। যুবদলের এ নেতা বলেন, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনে দল যাকে ধানের শীষ প্রতিক দিয়ে মনোনীত করবে … - [বিএনপি সবসময় মানবতার রাজনীতি করে: আজহারুল ইসলাম মান্নান](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a6%be/): বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, যুবদল শুধু রাজনীতির সংগঠন নয়, যুবদল মানবতার প্রতীক। রক্ত দান মানে শুধু একজন মানুষের জীবন বাঁচানো নয়, এটি মানবতার সেবা এবং জীবনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের প্রতীক। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সোনারগাঁ উপজেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করে। যুবদল নেতা রাকিব হাসানের সঞ্চালনায় আজহারুল ইসলাম মান্নান বলেন, যুব সমাজের দায়িত্ব শুধু পরিবর্তনের স্বপ্ন দেখা নয়, বরং সেই পরিবর্তনে নিজের ভূমিকা রাখা। রক্তদান সেই মানবিক দায়িত্বেরই অংশ। … - [প্রতিষ্ঠাবার্ষিকীতে জোসেফের নজরকাড়া বর্ণাঢ্য র‍্যালি](https://somoysokal.com/bangladesh/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%95%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9c%e0%a7%8b%e0%a6%b8/): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের নেতৃত্বে সোমবার (২৭ অক্টোবর) বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শহরের মন্ডলপাড়া থেকে র‌্যালিটি শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মহানগর যুবদলের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। এদিকে র‍্যালিকে সফল করতে দুপুর থেকেই নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর থানা ও উপজেলা এবং বিভিন্ন ইউনিয়ন … - [পুলিশের উপর হামলায় নারীসহ গ্রেপ্তার ৪](https://somoysokal.com/bangladesh/%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%89%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%ae%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80/): বন্দরে পুলিশের উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে ৩ নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। হামলায় আহত পুলিশ সদস্য জনীকে (৩৫) স্থানীয়রা উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। বর্তমানে তিনি বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত রয়েছেন। গ্রেপ্তারকৃরা হলেন বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকার জয়নাল মিয়ার ছেলে জাকির হোসেন (৩০), একই এলাকার মৃত মনির হোসেনের মেয়ে ও রবিউল ইসলামের স্ত্রী মুন্নি আক্তার (২৭), সোনাকান্দা বেপারীপাড়া এলাকার নুরুল আমিন মিয়ার মেয়ে ফারজানা আক্তার (২৫), একই এলাকার মনির হোসেনের মেয়ে ও সোহেল মিয়ার স্ত্রী সুমা (২২)। এ ঘটনায় মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক সৈয়দ জাকির হোসেন বাদী হয়ে সোমবার (২৭ … - [মনোনয়ন প্রত্যাশীদের যে বার্তা দিলেন তারেক রহমান](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b6%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%af%e0%a7%87/): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির দিকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করে ২৭ অক্টোবর গুলশান কার্যালয়ে ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীসহ নারায়ণগঞ্জের ৫টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের বার্তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মধ্যে রয়েছে, ৫টি আসনের এলাকাগুলোতে বিএনপিকে শক্তিশালী করা, জনগণের মাঝে ৩১ দফা তুলে ধরা ও যাকে নমিনেশন দেওয়া হবে তার পক্ষে সকলকে কাজ করা। জেলা বিএনপির নেতাদের সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের ৫টি আসনে মনোনয়নের আশায় মাঠে নেমেছেন ৩০-৪০ জনের মতো মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্যে রয়েছেন ব্যবসায়ি, অধ্যাপক, প্রফেসরসহ নানা পেশায় নেতৃত্ব দেওয়া ব্যক্তিবর্গ। ইতিমধ্যে … - [বুধবার না.গঞ্জে যেসব এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ac%e0%a7%81%e0%a6%a7%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%af%e0%a7%87%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%be%e0%a6%95/): নারায়ণগঞ্জ সদর উপজেলার ৪টি ইউনিয়নে আগামী বুধবার (২৯ অক্টোবর) রাত ১০টা থেকে টানা ৪৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে তিতাসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ, বাখরাবাদ-ডেমরা এবং নরসিংদী-সিদ্ধিরগঞ্জ সঞ্চালন লাইনের মধ্যে হরিপুর টিবিএস (Town Bordering Station) এলাকায় আন্ডারগ্রাউন্ড ইন্টারলিংক অপসারণ কার্যক্রম পরিচালনা করা হবে। এই কাজের অংশ হিসেবে তিতাস গ্যাসের নিয়ন্ত্রিত এলাকার টিবিএস, সিজিএস (City Gate Station) এবং ডিআরএস (District Regulating Station) স্টেশন থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে হবে। ফলে নারায়ণগঞ্জের বৃহত্তর ফতুল্লা অঞ্চলের গৃহস্থালী, শিল্প, বাণিজ্যিক ও সিএনজি ফিলিং স্টেশনসহ সকল ধরনের গ্রাহক এই সময় … - [নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত যুবক বন্দরের](https://somoysokal.com/bangladesh/%e0%a6%a8%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%a6%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%95%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0/): নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সুতার গদিতে চাকুরিরত আলিফ (২৮) নিহত হয়েছেন। নিহত আলিফ বন্দর থানার খানবাড়ী দিঘিরপাড়ের মোল্লাবাড়ী এলাকার খোকন মিয়ার ছেলে ও এক সন্তানের জনক। রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় মাধবদী থানার পাঁচদনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের চাচা কিবরিয়া (৩৮) মারাত্মকভাবে জখম হন। স্থানীয়রা আহতকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছেন। সোমবার (২৭ অক্টোবর) সকালে আলিফের নামাজের জানাজা শেষে তাকে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। এলাকাবাসী জানায়, আলিফ শহরের একটি সুতার গদিতে দীর্ঘদিন ধরে চাকুরি করছিলেন। রোববার সন্ধ্যায় সুতা বিক্রি শেষে বাড়ি ফেরার পথে মাধবদী থানার পাঁচদনা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ … - [সোনারগাঁয়ে পাইপগান ও কার্তুজ উদ্ধার](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%87%e0%a6%aa%e0%a6%97%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%95%e0%a6%be/): সোনারগাঁয়ে দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১। রোববার (২৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে র‌্যাব-১১-এর সিনিয়র এএসপি (অপস্ অফিসার) গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। - [প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের বনার্ঢ্য র‍্যালি](https://somoysokal.com/bangladesh/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%95%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be/): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে সোমবার (২৭ অক্টোবর) বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদের নেতৃত্বে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহানগর যুবদলের হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর। এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাসুদুজ্জামান মাসুদ ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর। … - [নারায়ণগঞ্জে শব্দদূষণ বিরোধী অভিযান: ৩ যানবাহনকে জরিমানা, জব্দ ৩ হাইড্রোলিক হর্ণ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%a6%e0%a7%82%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ac%e0%a6%bf/): নারায়ণগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। সোমবার (২৭ অক্টোবর) ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শব্দদূষণকারী তিন পরিবহন থেকে মোট আড়াই হাজার টাকা জরিমানা আদায় এবং তিনটি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা ও ফারাহ ফাতেহা তাকমিলা। অভিযানে প্রসিকিউশনের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম। পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। - [সিদ্ধিরগঞ্জে খেলনা পিস্তলসহ ২ ছিনতাইকারী আটক](https://somoysokal.com/uncategorized/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4/): সিদ্ধিরগঞ্জে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে একটি খেলনা পিস্তল, রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. সাগর ইসলাম হৃদয় (৩০) এবং মো. অনিক (২৫)। সোমবার (২৭ অক্টোবর) ভোরে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনূর আলম জানান, গ্রেফতারকৃতরা মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও ছিনতাই করত। ভোরে পুলিশ দেখে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। তল্লাশি চালিয়ে সাগরের কাছ থেকে স্টিল বডির ধূসর রঙের খেলনা পিস্তল, একটি রেজিস্ট্রেশনবিহীন কালো মোটরসাইকেল এবং নগদ ১ হাজার ২৫০ টাকা … - [মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ২ প্রতিষ্ঠানকে জরিমানা](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ae%e0%a7%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3-%e0%a6%93%e0%a6%b7%e0%a7%81%e0%a6%a7-%e0%a6%93-%e0%a6%85%e0%a6%b8/): ফতুল্লায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৭ অক্টোবর) দুপরে ফতুল্লা বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। অভিযানে এম এস মেডিসিন সেন্টার নামক ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ হওয়া ওষুধ পাওয়া যায়। এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মহাসিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মদিনা বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে কেক ,রুটি, বিস্কুট তৈরি করাসহ সরকার অনুমোদিত বেকারি চালানোর কাগজপত্র না দেখাতে পারার কারণে মালিক মোস্তফাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রতিষ্ঠানটিকে পণ্যের … - [বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের র‌্যালি](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a3%e0%a6%be%e0%a6%a2%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%86%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d/): নারায়ণগঞ্জে নানা কর্মসূচির মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা যুবদলের উদ্যোগে নতুন কোর্টের সামন থেকে বিশাল র‌্যালী বের হয়ে চাষাড়া প্রদক্ষিণ করে।  পরে র‌্যালিটি বিজয়স্তম্ভে এসে আলোচনা সভায় মিলিত হয়। এসব কর্মসূচিতে জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক, সদস্য সচিব মশিউর রহমান রনি, যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা ও পৌরসভার সকল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  বক্তারা বলেন,দেশের ভবিষ্যৎ গঠনে যুবদলকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা এবং সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে … - [সিদ্ধিরগঞ্জে আনা হয়েছে আবুল কালামের মরদেহ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87/): রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আনা হয়েছে। রোববার (২৬ অক্টোবর) রাতে আইলপাড়া এলাকায় তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।  নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরিয়তপুরের ঈশ্বর কাঠি গ্রামে। সেখানে সোমবার সকালেই তার দাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আবুল কালামের স্ত্রীর বড় ভাই মো. আরিফ হোসেন। এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান পথচারী আবুল কালাম। দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সড়ক ও রেল উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি জানান, নিহতের পরিবারের সব দায়-দায়িত্ব মেট্রোরেল কর্তৃপক্ষ … - [ধর্মের নামে রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে একটি পক্ষ: মামুন মাহমুদ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%a7%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ae/): নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, কিছু ধর্মভিত্তিক দল দেশে এমন রাজনীতি করছে যেন তাদের দলে যোগ দিলেই জান্নাত নিশ্চিত, এটা একেবারেই বিভ্রান্তিকর। ধর্মীয় অনুশাসন সবার জন্য সমান। ফরজ আমল কারো জন্য আলাদা নয়। এই বিষয়টি জাতির সামনে পরিষ্কার করা ওলামা দলের দায়িত্ব। রোববার (২৬ অক্টোবর) দুপুরে শহরের একটি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা ওলামা দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি পক্ষ ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাড়িতে গিয়ে ফরম পূরণের নামে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছে। এমন বিভ্রান্তিকর কাজের বিরুদ্ধে আপনাদেরকেই ইমাম, খতিব ও আলেম হিসেবে সোচ্চার হতে হবে। মামুন মাহমুদ আরও বলেন, … - [শুধু ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে না, সারা নারায়ণগঞ্জে ছড়িয়ে দিতে চাই: রিফাত](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a7%e0%a7%81-%e0%a6%ab%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c/): গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের পরিচালক কায়সার রিফাত বলেছেন, আমাদের ফাউন্ডেশনের উদ্দেশ্য ও লক্ষ্য সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলা। আমরা চাই সোনারগাঁয়ে যারা সন্তান রয়েছে তারা সুশিক্ষায় শিক্ষিত হবে। ফাউন্ডেশনে আমাদের যে সেবামূলক কাজ রয়েছে তা সোনারগাঁয়েও চালিয়ে যেতে চাই। এজন্য আজকে প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুধু ফতুল্লা-সিদ্ধিরগঞ্জে না আমরা সারা নারায়ণগঞ্জে সেবামূলক কাজ ছড়িয়ে দিতে চাই।  রোববার ২৬ অক্টোবর রয়েল রিসোর্টের সামনে গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশন সোনারগাঁ শাখার কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।  গিয়াসউদ্দিন শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর উপ-পরীক্ষা … - [বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করলেন টিটু](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%bf-2/): ফতুল্লায়  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। রোববার ২৬ অক্টোবর জালকুড়িতে এ গণসংযোগে পথচারী, দোকানপাট ও বাজারের ক্রেতা-বিক্রেতা, রিক্সা চালকদের হাতে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।  এসময় টিটু প্রতিটি ঘরে ঘরে তারেক রহমানের ৩১ দফা পৌছে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান। বলেন,  ৩১ দফায় যে বার্তাগুলো আছে, সেগুলো আপনারা আপনাদের পরিবার ও সাধারণ জনগণের মাঝে পৌঁছে দিবেন। এখন সময় এসেছে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশ পুনর্গঠনের। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি … - [৩১ দফার মাধ্যমেই দেশ পরিচালনা করবে বিএনপি: সজল](https://somoysokal.com/bangladesh/%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a/): নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণ এবং বিভিন্ন রাজনৈতিক দলের কথা বলে ৩১ দফা প্রণয়ন করেছেন। ৩১ দফার আলোতে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। যে বাংলাদেশে কোন অভাব অনটন থাকবে না। মানুষের চাওয়া পাওয়ার কোন ঘাটতি থাকবে না। ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে ৩১ দফা আলোতে দেশ পরিচালনা করবে। সেই পরিচালনার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশের মানুষের চাওয়া পাওয়া সম্পূর্ণ পূরণ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রোববার (২৬ অক্টোবর) বিকেল চারটায় ১১নং ওয়ার্ডের পানির কল এসিআইর সামনে নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১১নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক … - [সিদ্ধিরগঞ্জে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%97%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%93%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a8%e0%a6%be/): সিদ্ধিরগঞ্জে লিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ১ নং ওয়ার্ডের পুলের সন্নিকটে কবরস্থানের পাশে জনৈক হযরত আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর পটুয়াখালী জেলার সদর থানার আব্দুর রব শিকদারের মেয়ে। জানা যায়, দুপুরে গৃহবধূ লিমা তার ভাড়া বাসার কক্ষের ভেতর সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন। আশপাশের প্রতিবেশীরা বাইরে থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। তবে এসময় নিহতের পা বিছানার সঙ্গে লেগে ছিল। সংবাদ পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশটি উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম জানান, লাশটি … - [মান্নানের নির্দেশে বারদীতে ৩১ দফার লিফলেট বিতরণ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6%e0%a7%80/): তারেক রহমানের কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার বাস্তাবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বারদী ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।  ২৬ অক্টোবর রোববার জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে  বারদী বাজারে ওই গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব, বারদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাছির মেম্বার, বারদী ইউনিয়ন ২ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ হালিম, সোনারগাঁও থানা যুবদল নেতা রাকিব হাসান, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, বারদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ডাক্তার সানোয়ার হোসেনসহ প্রমুখ।  - [রুপগঞ্জে কলেজছাত্রের চোখ তুলে ফেলল দুর্বৃত্তরা](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%aa%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b2%e0%a7%87%e0%a6%9c%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%8b%e0%a6%96/): রূপগঞ্জে মুক্তিপণের টাকা না পেয়ে এক কলেজছাত্রের চোখ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী এলাকায় এ ঘটনা ঘটে। সে স্থানীয় সলিমুদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আহত রেদোয়ান হোসেনের বাবা আক্তার হোসেন জানান, একই এলাকার পুলিশ সোর্স বাদল হোসেন, রিফাত, হোসেন আলী ও মঞ্জুরুল মিলে অর্থ আদায়ের লোভে তার ছেলেকে অপহরণ করে। অপহরণের পর রেদোয়ানকে মধুখালী পশ্চিমপাড়া এলাকার দেলোয়ার হোসেন দেলুর পরিত্যক্ত ঘরে আটকে বেধড়ক মারধর করা হয়। এক পর্যায়ে অপহরণকারীরা ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তখন আক্তার হোসেন বিষয়টিকে … - [সাইনবোর্ডে পুলিশ বক্স নির্মাণে ডিসি এসপির স্থান পরিদর্শন](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a8%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%b6-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%bf/): নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক সংযোগস্থল সাইনবোর্ড মোড়ে জননিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারে নির্মিত পুলিশ বক্স নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। রোববার (২৬ অক্টোবর) বিকেলে এ‌ স্থান পরিদর্শন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন । নবনির্মিত এই পুলিশ বক্সটি নির্মিত হলে সাইনবোর্ডে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেন, এটি শুধু একটি পুলিশ বক্স নয়, এটি একটি আস্থার প্রতীক। জনগণের সেবা নিশ্চিত করতেই আমরা মাঠ প্রশাসনের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে … - [নারায়ণগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু](https://somoysokal.com/bangladesh/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a3%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%86%e0%a6%b0%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%ac%e0%a6%be/): ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে বিআরটিসি বাসের ধাক্কায় শাহজালাল আল ইমরান (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে জালকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শাহজালাল আল ইমরান ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হোসাইনীনগর এলাকার প্রয়াত সামছুল ইসলামের ছেলে। সে ঢাকা ওয়াসার ফোরম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বড় ছেলে আব্দুল্লাহ আল জোবায়ের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পানি সরবরাহ বিভাগের সহকারী প্রকৌশলী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,  শাহাজাদা আল ইমরান লিংক রোড ধরে মোটরসাইকেল চালিয়ে চাষাড়া যাচ্ছিলেন। এসময় একটি বিআরটিসি বাসের সাথে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফতুল্লা … - [যুব সমাজকে অপরাধ থেকে বিরত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সজিব](https://somoysokal.com/bangladesh/%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac-%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9c%e0%a6%95%e0%a7%87-%e0%a6%85%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0/): “যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল তরুণদের ঐক্য, শৃঙ্খলা ও দেশপ্রেম জাগ্রত করে” মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব। রোববার (২৬ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার বারদী খেলার মাঠে অনুষ্ঠিত মরহুম হাজী আব্দুর রহমান মুন্সী ও মরহুম হাজী নেহালউদ্দিন স্মৃতি হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল আলীর সভাপতিত্বে আয়োজিত এ খেলায় রোমাঞ্চকর লড়াইয়ে দলোরদী এলিভেন স্টার ৪-৩ গোলে আনন্দবাজার ইহান একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলার মাঠের চারপাশে প্রায় পাঁচ হাজার দর্শক উপস্থিত থেকে পুরো … - [ফতুল্লায় ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৬](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ab%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%87%e0%a6%82-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/): ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত এমএস ডাইং ও ফেয়ার অ্যাপারেলসে গ্যাস লাইনে ভয়াবহ বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—আল আমিন (৩০), আজিজুল্লাহ (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) এবং সিকিউরিটি গার্ড সুপারভাইজার নূর মোহাম্মদ (৩৫)। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দগ্ধরা সকালে কারখানার নিচ তলায় থাকা বয়লার রুমে কাজ করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে গ্যাস লাইনে একটি বিকট বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন জ্বলে ওঠে এবং ৬ জন দগ্ধ হন। দগ্ধদের সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে … - [খানপুর হাসপাতালকে ডেঙ্গু পরীক্ষার কিট দিল মামুন মাহমুদ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81/): নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার এক হাজার কিট দিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদ। রোববার (২৬ অক্টোবর) সকালে হাসপাতালের তত্ত্বাবধায়কের হাতে তিনি এই কিট তুলে দেন। এসময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, বর্তমানে সারাদেশে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। নারায়ণগঞ্জেও এর প্রভাব উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। খোঁজ নিয়ে জানতে পারি, সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিটের অভাব রয়েছে। সেই প্রেক্ষিতে আমাদের দলীয় উদ্যোগে এবং তারেক রহমানের নির্দেশে আমরা এই কিট প্রদান করেছি। এ কার্যক্রম আমাদের চলমান থাকবে। তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের মানুষের পাশে থাকা আমাদের দায়িত্ব। বিত্তবানরা যদি … - [তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরবে: সজিব](https://somoysokal.com/bangladesh/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%97/): নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব বলেছেন, যুবদল শুধুমাত্র বিএনপির অঙ্গসংগঠন নয়, এটি তারেক রহমানের ভ্যানগার্ড গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সম্মুখযোদ্ধা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এই সংগঠন সবসময়ই গণমানুষের অধিকার রক্ষার সংগ্রামে রাজপথে ছিল, আছে এবং থাকবে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সোনারগাঁয়ের টিপুর্দী এলাকার একটি রেস্তোরাঁয় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠুর সভাপতিত্বে তিনি আরও বলেন, যুবদল হচ্ছে গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের প্রতীক। এই সংগঠনের প্রতিটি নেতা-কর্মী তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের তরুণ … - [মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে: ডিসি জাহিদুল](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0/): নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমাদের শারীরিকভাবে ফিট ও শরীরে শক্তি থাকতে হবে, তাহলে আমরা দলের স্কেল বাড়াতে পারব। যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ গুলা দেখি, তাদের যে ফার্স্ট মুভমেন্ট, ক্যাপাসেটি ও স্ট্যামিনা দেখি সেটি আমাদেরও তৈরি করতে হবে। আমরা যদি সেই স্ট্যামিনা তৈরি করতে পারি তাহলে বিশ্ব অঙ্গণে ফুটবল খেলাকে নিয়ে যেতে পারব। শনিবার (২৫ অক্টোবর) বিকালে শহরের ওসমানী পৌর স্টেডিয়ামে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আমরা যে যে অবস্থানে আছি সেই অবস্থানে আরও বেশি দক্ষও যোগ্য হয়ে ওঠতে হবে। মানুষের অসাধ্য কিছু নেই৷ আমরা যদি আমাদের মনবলকে শক্তিশালী … - [প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখাবে সোনারগাঁ উপজেলা যুবদল](https://somoysokal.com/bangladesh/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%a0%e0%a6%be%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%95%e0%a7%80%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a%e0%a6%ae%e0%a6%95/): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২৭ অক্টোবর। এদিন নারায়ণগঞ্জ জেলা যুবদলের শোভাযাত্রা উদযাপিত হবে। এ উপলক্ষে সংগঠনের অন্যতম সোনারগাঁ উপজেলা যুবদলের পক্ষ থেকে থাকছে বিশেষ চমক। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে ২৩ অক্টোবর প্রস্তুতি সভার আয়োজন করে সোনারগাঁ উপজেলা যুবদল। সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমানের স্বপনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর এ ইয়াসিন নোবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সফল করতে নানা দিকনির্দেশনা দেয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুর রহমান স্বপন বলেন, যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। আমরা প্রস্তুতি সভা করেছি এবং সকল নেতাকর্মীকে … - [আড়াইহাজারে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে দোয়া মাহফিল](https://somoysokal.com/bangladesh/%e0%a6%86%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0/): আড়াইহাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ অক্টোবর কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নজরুল ইসলাম আজাদের আয়োজনে এ দোয়া মাহফিল হয়। এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসূফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক আফজাল ভুইয়া, জেলা বিএনপির আহবায়ক সদস্য লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মাহমুদুল্লাহ লিটনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারসহ জিয়া পরিবারের জন্য বিশেষ মুনাজাত করা হয়। - [গণতন্ত্র ফিরিয়ে আনা একমাত্র সম্ভব বিএনপির: কায়সার রিফাত](https://somoysokal.com/bangladesh/%e0%a6%97%e0%a6%a3%e0%a6%a4%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%ae/): কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত বলেছেন, গত ১৬ বছর আমরা ভোট দিতে পারি নাই। এটা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে ভোট দিয়ে গনতন্ত্র পুনরায় ফিরিয়ে আনতে চাই। পুনরায় গনতন্ত্র ফিরিয়ে আনা একমাত্র সম্ভব বিএনপির জন্য।  শনিবার (২৫ অক্টোবর) সোনারগাঁ উপজেলার কাচঁপুর ইউনিয়নের বেহাকৈর এলাকায় পথসভা ও গণসংযোগকালে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।  রিফাত আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপির অতীতের উন্নয়ন আমরা ঘরে ঘরে পৌছে দিচ্ছি। আজকে পথসভায় এসেছি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষ থেকে। আমরা জানি না কে মনোনয়ন পাবে। মনোনয়ন যে পাক আমাদের চেষ্টা … - [ক্রিকেট বলের প্রলোভনে বাকপ্রতিবন্ধী যুবককে বলাৎকার](https://somoysokal.com/bangladesh/%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%9f-%e0%a6%ac%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ad%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%be/): রূপগঞ্জে ক্রিকেট বল দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বাকপ্রতিবন্ধী যুবককে বলাৎকারের অভিযোগ উঠেছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাব এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক মো. সাব্বির (২২) কেশরাব এলাকার মোহাম্মদ এমদাদুলের ছেলে। ঘটনাস্থলেই স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯ বছর বয়সী ওই প্রতিবন্ধী যুবক সাধারণত বাড়িতেই থাকতেন। শনিবার সকালে ক্রিকেট বল দেওয়ার কথা বলে সাব্বির তাকে কৌশলে বাচ্চু মেম্বারের বাড়ির পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে জোরপূর্বক বলাৎকারের পর ভিকটিম চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। এ সময় সাব্বির পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয় এবং পরে পুলিশে খবর দেয়। এ … - [কদম রসুল সেতু নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন](https://somoysokal.com/bangladesh/%e0%a6%95%e0%a6%a6%e0%a6%ae-%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a4%e0%a7%81-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%b7%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%af%e0%a6%a8/): বন্দরে কদম রসুল সেতুর নির্মাণ কাজের নকশা পরিবর্তন সংক্রান্ত ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর শনিবার সকাল ১০টায় বন্দর উন্নয়ন ফোরামের উদ্যোগে একরামপুর সিএসডি গেট সংলগ্ন সড়কে এ মানবন্ধনের আয়োজন করা হয়।   বন্দর উন্নয়ন ফোরামের আহবায়ক হাফেজ মোহাম্মদ কবিরের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল লতিফ রানার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুদ্দিন আহাম্মদ, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর, বীর মুক্তিযোদ্ধা মুক্তা বেগম, ফোরামের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ রবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সাব্বির আহমেদ সেন্টু, এডভোকেট শরিফুল ইসলাম শিপলু, কাজী সাঈদ ও আশিফুজ্জামান দুর্লভ, নারায়ণগঞ্জ জেলা গণসংহতির সমন্বয়ক … - [ডেঙ্গু আক্রান্ত রনির শয্যাপাশে টিটু](https://somoysokal.com/bangladesh/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%af%e0%a7%8d/): ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে দেখতে ছুটে গেলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম টিটু। শনিবার (২৫ অক্টোবর ) ঢাকার সেন্ট্রাল হাসপাতালে গিয়ে তিনি রনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, ২৩ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। ঢাকার সেন্ট্রাল হাসপাতালে বর্তমানে বেডরেস্টে রয়েছেন যুবদলের এ নেতা।  - [ডেঙ্গু আক্রান্ত যুবদল নেতাকে দেখতে হাসপাতালে সজল-সাহেদ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-%e0%a6%a8%e0%a7%87/): ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে দেখতে ছুটে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ।  শনিবার (২৫ অক্টোবর ) ঢাকার সেন্ট্রাল হাসপাতালে গিয়ে তারা রনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। উল্লেখ্য, ২৩ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। ঢাকার সেন্ট্রাল হাসপাতালে বর্তমানে বেডরেস্টে রয়েছেন যুবদলের এ নেতা।  - [‘তারেক রহমান ‘ধানের শীষ’ যাকে দিবে তার পক্ষে কাজ করতে হবে’](https://somoysokal.com/bangladesh/%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a7%80%e0%a6%b7/): নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে ধানের শীষ যার হাতে দিবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  শনিবার (২৫ অক্টোবর) বিকেল চারটায় শহরের খানপুরে ১২নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকত উল্লাহ ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাইফুল বাবু। সজল বলেন, আমাদের দলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আমরা যেভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি তেমনি সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই … - [হাসপাতালে ডেঙ্গু রোগীরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছে না: মামুন মাহমুদ](https://somoysokal.com/uncategorized/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%97%e0%a7%80%e0%a6%b0%e0%a6%be/): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের ব্যবস্থাপনায় আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে ৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা সরবরাহ করা হয়। শনিবার সকালে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, চিকিৎসা ব্যবস্থা আজ অনেক পিছিয়ে পড়েছে। প্রান্তিক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে এই ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের। সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়নে আমরা এ কার্যক্রম অব্যাহত রাখব। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ৩১ দফা … - [বিএনপি নেতার মায়ের মৃত্যুতে মামুন মাহমুদের শোক](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d/): নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: কবির হোসেনের মা মোসা: জমিলা খাতুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। শুক্রবার (২৪ অক্টোবর) এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।  উল্লেখ্য, বৃহস্পতিবার সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ড আটি হাউজিং এলাকার নিবাসী মরহুম হাজী ফজলুল হক (ফজল কনটাক্টর) সাহেবের সহধর্মিণী ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাজ্বী মো: কবির হোসেনের মমতাময়ী মা মোসা: জমিলা খাতুন (৬০) মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে ২ ছেলে, নাতী-পুতি … - [ধানের শীষের পক্ষে সোনারগাঁয়ে মামুন মাহমুদের গণসংযোগ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2-2/): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদ। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলার বারদি, আনন্দবাজার, তালতলা এলাকায় তিনি এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এবং ধানের শীষের পক্ষে ভোট প্রার্থণা করেন।  এ সময় তার সাথে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।  লিফলেট বিতরণ শেষে মামুন মাহমুদ বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জনগণের মুক্তির সনদ। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা … - [ডেঙ্গু আক্রান্ত রনিকে দেখতে হাসপাতালে কেন্দ্রীয় নেতৃবৃন্দ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%a1%e0%a7%87%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%81-%e0%a6%86%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87/): ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে দেখতে ছুটে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। শুক্রবার (২৪ অক্টোবর ) ঢাকার সেন্ট্রাল হাসপাতালে গিয়ে তিনি রনির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় মোনায়েম মুন্নার সাথে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল এবং সাবেক সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বাছেদুর রহমান সোহেল। - [গিয়াসউদ্দিনের পক্ষে কাঁচপুরে স্বপনের প্রচারণা](https://somoysokal.com/bangladesh/%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b8%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a6%95%e0%a6%be%e0%a6%81/): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সোনারগাঁয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কাচঁপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে  এ কর্মসূচি পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা যুবদলের আহবায়ক সহিদুর রহমান স্বপন। এসময় স্বপন বাজারসহ বিভিন্ন স্থানে দোকানপাট ও সাধারণ মানুষের হাতে লিফলেট পৌঁছে দেন। এবং গিয়াসউদ্দিনের সালাম পৌঁছে দেন সবাইকে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সোনারগাঁ থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম মোল্লা, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিরউদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামাল হোসেন, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক রবিউল … - [সিদ্ধিরগঞ্জে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%ab-2/): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে গনসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে শুক্রবার ২৪ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানা সিএনজি অটোরিকশা শ্রমিকদলের উদ্যোগে ২নং ওয়ার্ডে ১০ তলা এলাকায় লিফলেট বিতরণ করা হয়। পরে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা সিএনজি অটোরিকশা শ্রমিকদলের সভাপতি ফারুক মল্লিক সিদ্ধিরগঞ্জ থানা সিএনজি অটোরিকশা শ্রমিকদলের সভাপতি বাবু মিয়া সিদ্ধিরগঞ্জ থানা সিএনজি অটোরিকশা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ফারুক মিয়া সহ … - [৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে মহিলাদলের সম্প্রীতি সমাবেশ](https://somoysokal.com/bangladesh/%e0%a7%a9%e0%a7%a7-%e0%a6%a6%e0%a6%ab%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0/): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে নোয়াগাঁও ইউনিয়ন ২ নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার কাজল। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন … - [খানপুরে নিরাপত্তা প্রহরী হত্যায় আরও একজন গ্রেপ্তার](https://somoysokal.com/bangladesh/%e0%a6%96%e0%a6%be%e0%a6%a8%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%aa%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b9%e0%a6%b0/): নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আবু হানিফ (৩০) নামের এক নিরাপত্তা প্রহরীকে পিটিয়ে হত্যার অভিযুক্ত আসামী অপু (২৫)-কে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১১ ও র‍্যাব-৮ একটি যৌথ আভিযানিক দল বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার কলাপাড়ার বলিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অপু নারায়ণগঞ্জ সদর মডেল থানার মহসিন ক্লাবের গলির বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর বেলা ১২টার দিকে একটি শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতারকৃত অপুসহ ১০-১২ জন লোক খানপুর জিতু ভিলার নিরাপত্তা প্রহরী আবু হানিফ (৩০)-কে তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। প্রথমে তাকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল হাসপাতালের বিপরীত পাশে সুন্দরবন মাঠে নিয়ে গিয়ে মারধর করা হয়। এরপর আনুমানিক সাড়ে ১২টায় সেখান থেকে তাকে … - [গিয়াসউদ্দিনের পক্ষে ৩১ দফার প্রচারণায় কায়সার রিফাত](https://somoysokal.com/bangladesh/%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%b8%e0%a6%89%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a7%87-%e0%a7%a9%e0%a7%a7/): বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে সোনারগাঁয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ করেছেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় তিনি এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, থানা বিএনপির যুগ্ম সম্পাদক এড. সাদ্দাম হোসেন, থানা বিএনপির যুগ্ম সম্পাদক জিয়াউল হক চয়ন, থানা বিএনপি নেতা লায়ন,  শফিকুল ইসলাম নয়ন, শামিম হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহবায়ক নাজমুল হাসান, থানা যুবদলের আহবায়ক … - [সোনারগাঁয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%af%e0%a7%81%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%aa%e0%a7%ad%e0%a6%a4%e0%a6%ae/): আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোনারগাঁ থানা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ২৩ আগষ্ট সোনারগাঁয়ের একটি রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।  সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন থানা যুবদলের  সিনিয়র যুগ্ম আহবায়ক নূরে ইয়াসিন নোবেল, যুগ্ম আহবায়ক আশরাফ প্রধান, যুগ্ম আহবায়ক কামাল হোসেন, থানা যুবদল নেতা আশরাফ মোল্লাসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দরা।  সভায় আগামী ২৭ অক্টোবর নারায়ণগঞ্জে জেলা যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সোনারগাঁ উপজেলা থেকে স্বতঃস্ফূর্তভাবে যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ২৮ অক্টোবর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে উদযাপন করা … - [বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালিত হবে ৩১ দফার ভিত্তিতে](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf-%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%97%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6/): গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরশাসক দেশ থেকে বিতাড়িত হয়েছে। জনগণের বিজয় হয়েছে, জুলুম-অত্যাচারের অবসান ঘটেছে। মন্তব্য করেছেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মা্মুন মাহমুদ।  তিনি বলেন, এই অত্যাচারী শাসকরা একদিন না একদিন আমাদের প্রতিরোধের মুখে বিদায় নিতে বাধ্য হবে। আমাদের বিশ্বাস ছিল আল্লাহর উপর যে, এই জুলুম আল্লাহ্ সহ্য করতে না পেরে একদিন না একদিন এমন পতন দিবেন, এই দলটি আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক ও ৩১ দফা প্রচারণা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মামুন মাহমুদ আরও বলেন, এই দেশ আমাদের … - [ফতুল্লায় অবৈধ পলিথিন কারখানায় যৌথ অভিযান](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ab%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%85%e0%a6%ac%e0%a7%88%e0%a6%a7-%e0%a6%aa%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%be/): ফতুল্লায় একটি পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ও জেলা প্রশাসন। এসময় প্রায় ৮শ’ ২৫ কেজি উৎপাদন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। সেই সাথে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করে কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে ফতুল্লার কাশীপুরের ডিক্রীরচর খেয়াঘাট সড়কে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট টি এম রাহসীন কবির। এসময় উপস্থিত ছিলেন র‍্যাবের এএসপি আল মাসুদ খান ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রাসেল মাহমুদ। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারা লঙ্ঘনের অপরাধে ফতুল্লার কাশিপুর এলাকায় অবস্থিত এস. এম. প্যাকেজিং নামের প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই আইনগত ব্যবস্থা … - [সোনারগাঁয়ের মাটি তারেক রহমানের ঘাঁটি: মান্নান](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95/): বিএনপিএর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতিআজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী, ইতিহাস ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। স্বাধীনতার পর থেকে এই অঞ্চলের মানুষ সব সময়ই জাতীয়তাবাদী চিন্তা ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আজ তারেক রহমান সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছেন। সোনারগাঁয়ের মানুষ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সোনারগাঁয়ের মাটি তারেক রহমানের ঘাঁটি। এই মাটিতে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।  বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়ন বিএনপি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে … - [বন্দরে ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১](https://somoysokal.com/bangladesh/%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%b8%e0%a6%b9-%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%aa/): বন্দরে ১০ বোতল ফেন্সিডিলসহ মহাসিন (৫১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে বন্দর থানার পূর্ব ফুলহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃত মহাসিন (৫১) বন্দর উপজেলার বাজুরবাগ এলাকার আলীনূর মিয়ার ছেলে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মহাসিন দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার পূর্ব ফুলহরসহ বিভিন্ন এলাকায় ফেন্সিডিল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস আলী বাদী হয়ে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে মহাসিনকে আদালতে প্রেরণ করা হয়েছে। - [সোনারগাঁয়ে মামুন মাহমুদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প](https://somoysokal.com/bangladesh/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%81%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b9%e0%a6%ae%e0%a7%81%e0%a6%a6/): রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে সোনারগাঁয়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে কাজী ফজলুল হক উইমেন্স কলেজে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক ডেঙ্গু, ডায়াবেটিস, রক্তের গ্রুপ, চক্ষু পরীক্ষা ও অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করেন এবং রোগীদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মামুন মাহমুদ বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার, রাষ্ট্রের দায়িত্ব তা নিশ্চিত করা। কিন্তু গত ১৫ বছরে অব্যবস্থাপনা ও লুটপাটের কারণে দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের নেতা তারেক রহমান ৩১ দফা … ## Pages - [Contact Us](https://somoysokal.com/contact-us/): (ভারপ্রাপ্ত সম্পাদক: এডভোকেট মো. রাশেদ ভূইয়া) (ফোন: ০১৮৯০৯০৭৭৮৮) (পরিচালক : মো. নাজমুল হোসেন আশিক) (ফোন: ০১৬৭৪৮৬৮৬৬৯) ( ঢাকা নারায়ণগঞ্জ ১৪২১, ফাতুল্লা কুতুবপুর দেলপাড়া বাজার ) - [Disclaimer](https://somoysokal.com/disclaimer/): Disclaimer for Somoy Sokal If you require any more information or have any questions about our site’s disclaimer, please feel free to contact us by email at contact@somoysokal.com. Our Disclaimer was generated with the help of the Free Disclaimer Generator. Disclaimers for Somoy Sokal All the information on this website – www.somoysokal.com – is published in good faith and for general information purpose only. Somoy Sokal does not make any warranties about the completeness, reliability and accuracy of this information. Any action you take upon the information you find on this website (Somoy Sokal), is strictly at your own risk. … - [Terms and Conditions](https://somoysokal.com/terms-and-conditions/): Terms and Conditions Welcome to Somoy Sokal! These terms and conditions outline the rules and regulations for the use of Somoy Sokal’s Website, located at www.somoysokal.com. By accessing this website we assume you accept these terms and conditions. Do not continue to use Somoy Sokal if you do not agree to take all of the terms and conditions stated on this page. The following terminology applies to these Terms and Conditions, Privacy Statement and Disclaimer Notice and all Agreements: “Client”, “You” and “Your” refers to you, the person log on this website and compliant to the Company’s terms and conditions. … - [Privacy Policy](https://somoysokal.com/privacy-policy/): Privacy Policy for Somoy Sokal At Somoy Sokal, accessible from https://somoysokal.com/, one of our main priorities is the privacy of our visitors. This Privacy Policy document contains types of information that is collected and recorded by Somoy Sokal and how we use it. If you have additional questions or require more information about our Privacy Policy, do not hesitate to contact us. This Privacy Policy applies only to our online activities and is valid for visitors to our website with regards to the information that they shared and/or collect in Somoy Sokal. This policy is not applicable to any information … - [Home](https://somoysokal.com/) [comment]: # (Generated by Hostinger Tools Plugin)